শুক্রবার, ০১:৫৫ পূর্বাহ্ন, ০১ মে ২০২৬, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে : আইনমন্ত্রী এক লাখ টন ডিজেল কিনছে সরকার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের নদ-নদীতে বেড়েছে পানি, বন্যার শঙ্কা গৌরনদী ইউএনওর বিরুদ্ধে ষরযন্ত্র করে মিথ্যাচার চালানোর অভিযোগ গৌরনদী পৌর এলাকায় উদ্বেকজনক মাত্রায় চুরির প্রবণতা বেড়েছে। দুই মাসের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের অস্বাভাবিক হারে বাড়বে তেলের দাম, কটাক্ষ ইরানি স্পিকারের ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৮ কর্মকর্তা বদলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

দেশসেরা নৃত্যদল হয়েছে গৌরনদী শিশু একাডেমীর নৃত্যশিল্পীরা

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬৭ বার পঠিত

বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে ৭ম দেশব্যাপী বয়স ও বিষয় ভিত্তিক জাতীয় নৃত্য প্রতিযোগীতা ২০২২ অনুষ্ঠিত হয় গত ২২ শে সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা ভবনে।

জাতীয় নৃত্য প্রতিযোগীতায় অংশগ্রহণ করে গৌরনদী শিশু একাডেমীর হ্মুদে নৃত্যশিল্পীরা দেশব্যাপী এই নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রায় ৪০ টি দলের অধিক এর মধ্যে সেরা নৃত্য দল হিসেবে নির্বাচিত হয় গৌরনদী শিশু একাডেমীর হ্মুদে নৃত্যশিল্পীবৃন্দরা। গৌরনদী শিশু একাডেমী প্রশিহ্মক মোঃ সানী বিপ্লব ও সুপ্রিয়া মীরের কোরিওগ্রাফিতে মুক্তিযুদ্ধ ও দেশাত্মবোধক দলীয় নৃত্য পরিবেশেনা করে গৌরনদী শিশু একাডেমীর শিল্পীরা।

 

গত ২৫শে সেপ্টেম্বর জাতীয় নাট্যশালা অডিটোরিয়ামে ৭ম দেশব্যাপী বয়স ও বিষয় ভিত্তিক জাতীয় নৃত্য প্রতিযোগীতা ২০২২ জাতীয় পুরস্কার বিতরণ করা হয়। জাতীয় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্তী জনাব কে. এম. খালিদ (এমপি) এবং অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ঋত্বিক নাট্যজন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহা পরিচালক জনাব লিয়াকত আলী লাকী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা সভাপতি মীনু হক সহ দেশের সকল প্রতিভাবান নৃত্য শিল্পী ও নৃত্য পরিচালকরা।

জাতীয় পুরস্কার গ্রহণ করেন গৌরনদী শিশু একাডেমীর প্রশিহ্মক মোঃ সানী বিপ্লব তিনি গৌরনদী শিশু একাডেমীর (নৃত্য বিভাগের) শিহ্মক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন তার নৃত্যগুরু বরিশালের জনপ্রিয় নৃত্যশিল্পী মুরাদ জামান খাঁনের প্রতি ও গৌরনদী শিশু একাডেমী পরিচালক ওস্তাদ বাবুল সোম সহ সকল কলাকুশলীদের প্রতি। মোঃ সানী বিপ্লব  গৌরনদী শিশু একাডেমির হ্মুদে নৃত্যশিল্পীর প্রশিক্ষক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com