রবিবার, ১২:০৯ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

পিরোজপুরে জাতীয় পার্টির নেতাকে কুপিয়ে পা বিচ্ছিন্ন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ২২৫ বার পঠিত

পিরোজপুরে মঠবাড়িয়া উপজেলায় ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদককে কুপিয়ে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করেছে প্রতিপক্ষরা। হামলায় আহত মো. শফিকুল ইসলাম তুষখালী ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এবং তুষখালী গ্রামের আইয়ুব আলীর ছেলে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার গুদিঘাটা গ্রামের ভাঙ্গা পুল নামক স্থানে এই হামলার ঘটনা ঘটে। এসময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শফিকুলের শরীরের বিভিন্ন স্থানেও জখম করা হয়। গুরুতর আহত শফিকুলকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়ার পরে  বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার সকালে তুষখালী থেকে ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলযোগে মঠবাড়িয়া যাওয়ার পথে তার পথরোধ করে ৫-৬ জন হামলাকারী। এসময় হামলাকারীরা শফিকুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করে এবং শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে সেখানে ফেলে রেখে চলে যায়। এরপর স্থানীয়রা তাকে সেখান থেকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে যায়।

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক ফেরদৌস ইসলাম বলেন, তার শরীরের বিভিন্ন স্থানে কোপের দাগ আছে। পা বিচ্ছিন্ন অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহা. নুরুল ইসলাম বাদল জানান, একটি মামলায় হাজিরা দিতে যাওয়ার সময় শফিকুলের উপর এ হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। তবে কি কারনে এ হামলার ঘটনা ঘটেছে তা প্রাথমিক ভাবে নিশ্চিত হওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com