বুধবার, ১০:৫০ অপরাহ্ন, ২৯ জুলাই ২০২৬, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

সৌদি আরবকে হারালেই যে বিশ্বরেকর্ড গড়বে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৬ বার পঠিত

ইকুয়েডরের সঙ্গে স্বাগতিক কাতারের ম্যাচ দিয়ে আগামী ২০ নভেম্বর পর্দা উঠবে ফুটবল বিশ্বকাপের। এর দুদিন পরেই সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা। আর ওই ম্যাচে জিতলেই বিশ্বরেকর্ড ছোঁয়া হয়ে যাবে আলবিসেলেস্তেদের।  আর দ্বিতীয় ম্যাচে রেকর্ডটি এককভাবে নিজেদের করে নিতে পারবে আর্জেন্টিনা। তবে তার আগে ১৬ নভেম্বর আবুধাবিতে অনুষ্ঠিতব্য আরব আমিরাতের বিপক্ষে জয় পেতে হবে মেসিদের। এটি জিতলে টানা সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ডে ভাগ বসাবে আর্জেন্টিনা।  এ রেকর্ডের বর্তমান মালিক রবের্ত মানচিনির ইতালি। ২০১৮ সালের অক্টোবর থেকে ২০২১ সালের অক্টোবর পর্যন্ত টানা ৩৭ ম্যাচ অপরাজিত ছিলেন দ্য ব্লুজরা। এই ৩১ ম্যাচের মধ্যে তারা জয় পায় ৩০ ম্যাচে, ড্র হয় সাতটি।

মঙ্গলবার জ্যামাইকাকে ৩-০ গোলে হারিয়ে টানা ৩৫ ম্যাচ জয়ে এ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে আর্জেন্টিনা।  সমান ৩৫ ম্যাচ অপরাজিত থাকার নজির রয়েছে আলজেরিয়া, স্পেন ও ব্রাজিলের। এবার এ তিন দেশকে ছাড়িয়ে যাওয়ার মিশনে আবুধাবির মাঠে নামবেন স্কালোনির শিষ্যরা। সে ম্যাচ জিতে টানা ৩৬ জয় পাবে নীল-সাদা জার্সির দল। আর কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবকে হারাতে পারলেই টানা ৩৭ জয়ে ইতালিকে ছুঁয়ে বিশ্বরেকর্ডে ভাগ বসাতে পারবে আর্জেন্টিনা। পরের ম্যাচে মেক্সিকোকে হারাতে পারলে বিশ্বরেকর্ডটি এককভাবে নিজেদের করে নিতে পারবে লিওনেল মেসিরা। প্রায় তিন বছর আগে ২০১৯ সালের কোপা আমেরিকায় সবশেষ পরাজয়ের স্বাদ নিয়েছিলেন মেসি-মার্টিনেজরা। কোপার সেই আসরে ব্রাজিলের কাছে সেমিফাইনালে হেরে বিদায় নিয়েছিল আর্জেন্টিনা। এর পর আর কোনো ম্যাচ হারেনি আলবিসেলেস্তেরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com