শনিবার, ০৬:৫৩ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা, মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে ‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান

ঢাবিতে ছাত্রদলের ওপর হামলাকারীরা ছাত্রলীগের নেতাকর্মী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৩ বার পঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার সময় গত মঙ্গলবার বিকেলে হামলার শিকার হন ছাত্রদল নেতাকর্মীরা। তাদের ওপর হামলাকারীরা সবাই ছাত্রলীগের নেতাকর্মী বলে জানা গেছে।

বিভিন্ন স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, ঢাবির এএফ রহমান হল ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুনেম শাহরিয়ার মুন ছাত্রদলের ওপর হামলা করেন। ওই সময় ছাত্রলীগকর্মী এস এম আসিফ হোসেন, আরিফুল ইসলাম আলিফ ও রাকিবুল ইসলাম সাদিকও তাদের সঙ্গে হামলায় অংশ নেন।

এ ছাড়া ছাত্রলীগকর্মী জামান সামি, ওবায়দুল হোসাইন, মুহিব্বুল্লাহ লিওন, আব্দুল মুয়ামি হুযাইফা এবং ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সহ-সম্পাদক এল রেহমানও বেধড়ক পেটান। হামলাকারী ছাত্রলীগ কর্মীদের সবাই এএফ রহমান হল ছাত্রলীগের পদপ্রার্থী এবং ইতোমধ্যে পদের জন্য সিভি জমা দিয়েছেন।
এ ব্যাপারে মুনেম শাহরিয়ার বলেন, ‌‘ছাত্রদল ক্যাম্পাসে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। এর আগেও ছাত্রদল ক্যাম্পাসে বিভিন্ন সন্ত্রাসী হামলা চালিয়েছে। আমাদের একজন সাধারণ শিক্ষার্থীকে তারা হাতাহাতি করে মাটিতে ফেলে দেয়। তাই আমরা তাদের প্রতিহত করেছি।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com