বৃহস্পতিবার, ০২:৫৪ অপরাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২ হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মেসির সম্মানে দশম মিনিটে ‘থেমে যাবে’ আর্জেন্টিনার সব ম্যাচ নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট এমবাপ্পেকে অপহরণ ও বাড়িতে হামলার পরিকল্পনা, চাঞ্চল্যকর তথ্য ফাঁস তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

বাধ্য না হলে র‌্যাব গুলি ছোড়ে না: বিদায়ী ডিজি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩৭ বার পঠিত

পরিস্থিতি সামাল দিতে একেবারেই বাধ্য না হলে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা কখনো গুলি ছোড়েন না বলে দাবি করেছেন বাহিনীর বিদায়ী মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

রাজধানীর কারওয়ানবাজারে বুধবার সকালে র্যা বের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমন দাবি করেন।

৩০ সেপ্টেম্বর পুলিশের ৩১তম মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে করা প্রশ্নে চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘র্যা ব পরিস্থিতি নিয়ন্ত্রণে যেখানে যেটুকু প্রয়োজন পড়ে, আইন মেনে সেটুকু শক্তি প্রয়োগ করে। আমরা যখন আক্রান্ত হই, তখনই আমাদের পাল্টা জবাব দিতে হয়।

‘সিচ্যুয়েশন যেমন ডিমান্ড করে, আমরা ঠিক তেমন ব্যবস্থা নিয়ে থাকি। এমন কখনো হয় না যে, কেউ আমাদের ধাক্কা দিল আর আমরা গুলি করে দিলাম। র্যা বের প্রত্যেক সদস্যকে এসব বিষয়ে নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হয়। এলিট ফোর্স হিসেবে আমাদের সবসময় চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্য দিয়ে কাজ করতে হয়।’

বিদায়ী র্যা বপ্রধান আরও বলেন, ‘অপরাধীরা তাদের অপরাধ সংগঠিত করার জন্য তাদের সর্বশক্তি প্রয়োগ করে থাকে। আমরা তাদের বাধা দিতে গেলে তারা আমাদের হাতে ধরা না পড়তে ও আমাদের বাধা অতিক্রম করে অপরাধকাজ সংঘটিত করতে আমাদের ওপর হামলা করে বসে। তখন বাধ্য হয়ে র্যা ব সদস্যরা তাদের প্রশিক্ষণ অনুযায়ী ব্যবস্থা নেন।’

র্যা ব ডিজি বলেন, ‘এতে যে শুধু অপরাধীরাই আহত বা নিহত হন বিষয়টি কিন্তু তেমন না। আমাদের অনেক র্যা ব সদস্য আহত ও নিহত হয়েছেন। অনেকে অঙ্গহানি হয়ে চাকরি করার সক্ষমতা হারিয়েছেন। তা ছাড়া এমন কোনো ঘটনা ঘটলে দেশের প্রচলিত আইনেও ঘটনার তদন্ত হয়।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে উল্লেখ করে দ্রুতই এর সুরাহা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন র্যা বের বিদায়ী মহাপরিচালক।

সাংবাদিকদের অন্য এক প্রশ্নে আইজিপি হিসেবে দায়িত্ব পালন করতে যাওয়া চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন কমিশনের অধীনে কাজ করে থাকে। এ সময় কমিশনের নির্দেশনার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com