সোমবার, ০৩:১০ পূর্বাহ্ন, ১৩ জুলাই ২০২৬, ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সারাদেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ২০৩০ সালের বিশ্বকাপে ৬৪ দলে সম্প্রসারণের ভাবনায় ফিফা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শীর্ষে ঢাকা, সবচেয়ে কম বান্দরবানে সরকারের মোট ঋণ ২২ লাখ ৬ হাজার ৪৬৬ কোটি টাকা : অর্থমন্ত্রী টেকনাফ সীমান্তে বন্যার্ত ২০০ পরিবারকে বিজিবির ত্রাণ সহায়তা খাদ্য সহায়তা পাচ্ছে বান্দরবানে বন্যাকবলিত ১৫ হাজার পরিবার ঢাকা সিটির বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক বললেন মাহ্দী আমিন, শিক্ষাক্ষেত্রে প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের চিন্তা ও কর্মযজ্ঞেরই প্রতিফলন চারটি নতুন বই কাতারের সাবেক আমিরের মৃত্যু জনসংখ্যাকে উৎপাদনশীল মানবসম্পদে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির

বিএনপি চাইলে বিদেশি ডাক্তার এনে খালেদা জিয়ার চিকিৎসা করাতে পারে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ৩৮০ বার পঠিত

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি নেতারা চাইলে বিদেশ থেকে ডাক্তার এনে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসা করাতে পারে। এতে আইনগত কোনো বাধা নেই।

শনিবার (২০ নভেম্বর) আখাউড়া পৌরসভা মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী রাজধানীর নিজ বাসা থেকে ভার্চুয়ালি সভায় যোগ দেন।

আইনমন্ত্রী বলেন, একজন সাজাপ্রাপ্ত আসামি হিসেবে যে সুযোগ-সুবিধা পাওয়ার কথা তার সবই খালেদা জিয়াকে দেওয়া হয়েছে। মানবিক কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়ার সাজা স্থগিত রাখা হয়েছে। বিএনপি যদি মনে করে, বিদেশ থেকে ডাক্তার এনে খালেদা জিয়ার চিকিৎসা করাবে, তাহলে সরকার বাধা দেবে না।

আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীনের সভাপতিত্বে সভায় আখাউড়া পৌর মেয়র ও উপজেলা যুবলীগের আহ্বায়ক তাকজিল খলিফা কাজল, আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সেলিম ভূঁইয়া, মনির হোসেন বাবুল, হুমায়ুন কবিরসহ উপজেলার সব ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com