সোমবার, ০৪:২১ অপরাহ্ন, ১৪ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গ্রেফতারের আগে পরোয়ানা যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের মানি লন্ডারিং মামলায় রিজেন্টের সাহেদ ফের গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি, ছিঁড়ে ফেললেন ঢাবির শিক্ষার্থী মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর বিশ্বজুড়ে আজ উন্মুক্ত হচ্ছে আইওএস ২৭, আইফোনে মিলবে যে ৮ নতুন সুবিধা ইতালিতে হামলার পর দেশে ফিরেই যা বললেন বাঁধন ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার জুলাই হত্যাযজ্ঞ: ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামীকাল রুশ জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে জেলেনস্কিকে ট্রাম্পের আহ্বান ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী জাহাজডুবিতে এখনো নিখোঁজ ১২৯

কিউবায় আঘাত আনার পর ফ্লোরিডার দিকে ধেয়ে আসছে হারিকেন ইয়ান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৪ বার পঠিত

প্রচণ্ড গতিতে কিউবায় আঘাত হানার পর এবার মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের দিকে ধেয়ে আসছে হারিকেন ইয়ান।

জানা গেছে, মঙ্গলবারের শেষ দিকে হারিকেন ইয়ান কিউবার উপকূলে আঘাত হানে। এতে বিদ্যুৎবিচ্ছন্ন হয়ে পড়েছে গোটা দেশ। একই সঙ্গে ঝড় ও বন্যা দ্বীপরাষ্ট্রটির পশ্চিমাঞ্চলকে লণ্ডভণ্ড করে দিয়েছে।

বর্তমানে হারিকেন ইয়ান ক্যাটাগরি-২ অবস্থানে আছে। ফ্লোরিডায় আঘাত হানার সময় এটি ক্যাটাগরি-৪ এ রূপান্তরিত হতে পারে।

হারিকেন ইয়ান বুধবার ফ্লোরিডায় আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল হারিকেন রিচার্স সেন্টার।

হারিকেনের প্রভাবে মঙ্গলবার বিকাল থেকেই ফ্লোরিডায় ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঝড়ের কারণে ফ্লোরিডার বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিতে পারে। ফলে সরিয়ে নেওয়া হতে পারে রাজ্যের কয়েক লাখ বাসিন্দাকে। এরই মধ্যে ফ্রোরিডায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রাজ্য গভর্নর রন ডি স্যান্টিসও নিচু এলাকাসহ সবগুলো শহরে জরুরি অবস্থার ঘোষণা দিয়েছেন। সূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com