শনিবার, ০৭:৩৪ পূর্বাহ্ন, ২৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ গৌরনদীতে বেদে পল্লীতে দু’গ্রুপে হামলা-পাল্টা হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ ॥ ৫ নারীসহ আহত ১৫ 

বরিশালের তিন নদীর পানি বিপৎসীমার উপরে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২২৩ বার পঠিত

বরিশালের তিন নদীর পানি আবারও বিপৎসীমা অতিক্রম করেছে। অন্যান্য নদীর পানিও বিপৎসীমা ছুই ছুই করছে। হঠাৎ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জোয়ারের সময় তলিয়ে যাচ্ছে নদী তীরবর্তী নিম্নাঞ্চল। অমাবশ্যার জোয়ারের প্রভাবে সাময়িক নদী পানি বৃদ্ধি পেলেও সহসাই পানি কমে যাবে বলে পূর্বাভাস দিয়েছেন বরিশাল পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. নুরুল ইসলাম সরকার।

বুধবার সকালে প্রেরিত বরিশাল পাউবো’র হাইড্রোগ্রাফি বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, গত মঙ্গলবার বিকেল পৌঁনে ৪টার দিকে ভোলার তজুমুদ্দিন পয়েন্টে মেঘনা ও সুরমা নদীর পানি বিপৎসীমার (২.৮৩ মিটার) ১৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। একই দিন বেলা পৌঁনে ১২টায় বরগুনার পাথরঘাটা পয়েন্টে বিষখালী নদীর পানি বিপৎসীমার (২.৮৫ মিটার) ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। ওইদিন বরিশাল বিভাগের আরও কয়েকটি নদীর পানি বিপৎসীমা ছুই ছুই করেছে।

গতকাল মঙ্গলবার ভোলার দৌলতখান পয়েন্টে মেঘনা ও সুরমা নদীর পানি বিপৎসীমা (৩.৪১ মিটার) ছুই ছুই করে ৩.৪০ মিটার উচ্চতায়, ভোলা খেয়াঘাট পয়েন্টে তেতুলিয়া নদীর পানি বিপৎসীমার (২.৯০ মিটার) ২০ সেন্টিমিটার নিচ দিয়ে, ঝালকাঠী পয়েন্টে বিষখালী নদীর পানি বিপৎসীমার (২.০৮) ১৬ সেন্টিমিটার নিচ দিয়ে, পটুয়াখালীর মীর্জাগঞ্জ পয়েন্টে বুড়িশ্বর ও পায়রা নদীর পানি বিপৎসীমার (২.৮১ মিটার) ১৯ সেন্টিমিটার নিচ দিয়ে, বরগুনা পয়েন্টে বিষখালী নদীর পানি বিপৎসীমার (২.৮৫ মিটার) ১৪ সেন্টিমিটার নিচ দিয়ে, পিরোজপুর পয়েন্টে বলেশ্বর নদীর পানি বিপৎসীমার (২.৬৮ মিটার) ১৩ সেন্টিমিটার নিচ দিয়ে, উমেদপুর পয়েন্টে কঁচা নদীর পানি বিপৎসীমার (২.৬৫ মিটার) ৭ সেন্টিমিটার নিচ দিয়ে এবং নগরী সংলগ্ন কীর্তনখোলা নদীর পানি বিপৎসীমার (২.৫৫) ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে।

নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জোয়ারের সময় প্রতিদিন দুইবার ডুবছে বরিশালের বিস্তির্ণ নিম্নাঞ্চল। আবার ভাটির সময় পানি নেমে যাচ্ছে। এতে ওই সব এলাকায় কৃষি জমির ফসল বিনষ্ট হচ্ছে। দুর্ভোগে পড়ছে জনসাধারণ।

বরিশাল পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. নুরুল ইসলাম সরকার জানান, অমাবশ্যার জোয়ারের প্রভাবে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। উজানে পানি বাড়ার কোন পূর্বাভাস নেই। সহসাই নদীর পানি কমে যাবে বলে তারা আশা করছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com