বুধবার, ১০:৪৬ অপরাহ্ন, ২৯ জুলাই ২০২৬, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে গায়ানার জয়

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯২ বার পঠিত

দিনটাই যেন সাকিব আল হাসানের। কত দিন পর দেখা মিললো এমন সাকিবের। ব্যাটে-বলে সমতালে মুগ্ধতা ছড়িয়েছেন স্বরূপে। ফিল্ডিংয়েই বা কম কিসে? সমালোচনার জবাবটা সাকিব এভাবেই দিয়ে যান বারে বারে। যেই যাই বলুক, তার উত্তর হবে মাঠে। এমন উত্তপ্ত, উজ্জীবিত, উচ্ছ্বসিত সাকিবেরই তো প্রয়োজন ছিল বিশ্বকাপের আগে।

যা হোক, অবশেষে রানের দেখা পেয়েছেন সাকিব আল হাসান। ফলে এবারের সিপিএলের তৃতীয় ম্যাচে এসে খুললো তার রানের দুয়ার। প্রথম দু’ম্যাচেই গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফেরেন। তবে আজ ত্রিনিবাগোর বিপক্ষে খেলেন ৩৫ রানের এক ঝলমলে ইনিংস।

অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামে গায়ানা। ব্যর্থ সাকিবেই ভরসা রেখেছিল তারা। এবার আর নিরাশ করেননি সাকিব। দলীয় অষ্টম ওভারে দ্বিতীয় উইকেট হারানোর পরে মাঠে আসেন সাকিব। রাহমানুল্লাহ গুরবাজকে নিয়ে গড়েন ৬০ রানের জুটি। আর দলীয় ১৬ ওভারে নারিনের ফাঁদে পড়ে যখন ফিরে আসেন তখন নামের পাশে চারটি চার আর এক ছক্কায় ২৫ বলে ৩৫ রান।

বোলিংয়েও সফল এই অলরাউন্ডার। প্রথম ওভারেই উইকেটের দেখা পান। টিম সেইফার্টকে লেগ বিফোরের ফাঁদে ফেলে সাজঘরের পথ দেখান। সাজঘরে ফেরান ভয়ংকর হতে থাকা আন্দ্রে রাসেলকেও। আর নিজের শেষ ওভারে শিকার করলেন বন্ধু সুনিল নারিনকেও। আরো একটা উইকেট পেতে পারতেন, কলিন মুনরোকে ফেরানোর কারিগর তিনিই হতেন। তবে বল হাত ফসকানোয় আর তা হয়নি। ফলে চার ওভারে ২০ রানে ৩ উইকেট নিয়েই সন্তুষ্ট থাকতে হলো সাকিবকে।

শুধুই কি ব্যাট-বল, ফিল্ডিংয়েও সাকিব সমান উজ্জ্বল। নিকোলাস পুরানকে সরাসরি হিট করে যেই রান আউটটা করলেন সাকিব, তা অনেক দিন চোখে ভাসবে। চোখে ভাসবে তর্জনী উঁচু করে উচ্ছ্বসিত সাকিবের দৌড়ানো উদযাপনটাও। এত সব কীর্তির পুরস্কারও জুটেছে কপালে, ম্যাচ সেরার পুরস্কার গিয়েছে তার ঝুলিতে। এদিকে টানা হারতে থাকা দলটাই কিনা টানা তিন জয়ে এক ম্যাচ হাতে রেখেই কোয়ালিফায়ার নিশ্চিত করে ফেলেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com