বুধবার, ০৭:৩৪ পূর্বাহ্ন, ০২ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সুসংগঠিতভাবে দলকে এগিয়ে নেওয়ার আহ্বান গৌরনদীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জহির উদ্দিন স্বপনের ‘ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের’ প্রশ্নে ক্ষুব্ধ ট্রাম্প যা বললেন সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু রানা প্লাজা ধস: আবারও যুক্তিতর্কের প্রয়োজনে পেছাল রায়ের তারিখ একাদশে ভর্তির আবেদন শুরু কাল, ক্লাস ২৩ সেপ্টেম্বর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী কোন দেশের পর্যটক সবচেয়ে ভদ্র? টিপসে ও খরচে কারা এগিয়ে জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখাই বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিদেশি নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ

জাতিসংঘে দেওয়া শেখ হাসিনার বক্তব্য হাস্যকর: ফখরুল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৯ বার পঠিত

‘নিজ দেশে হত্যাযজ্ঞ চালু রেখে জাতিসংঘে যুদ্ধ চাই না বলে দেওয়া শেখ হাসিনার বক্তব্য হাস্যকর’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জাতিসংঘে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের পরিপ্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, ‘নতুন ছদ্মবেশ নিয়ে আরেকবার একনায়কতন্ত্র কায়েম করতে চায় সরকার। গুম, খুন, হত্যা করে বিএনপিকে দমাতে পারবে না আওয়ামী লীগ সরকার। জনগণের অধিকার আদায়ে বিএনপির আন্দোলন চলবেই।’

তিনি বলেন, ‘যুবদলকর্মী শাওনের রক্তকে বৃথা যেতে দেওয়া যাবে না। শাওনের মৃত্যুর ব্যাপারে আওয়ামীপন্থীরা বলছেন, পেছন থেকে ইটের আঘাতে মরেছে। অথচ ডেথ সার্টিফিকেটে এসেছে গান শর্ট। হত্যা করে আবার মিথ্যাচার করছে আওয়ামী লীগ। যেসব নেতাকর্মী জীবন দিচ্ছেন; তাদের আত্মত্যাগ বিএনপির জন্য নয়; সমগ্র জাতির মুক্তির জন্য। এই মুক্তি নিশ্চিতে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে।’
মির্জা ফখরুল বলেন, ‘পাকিস্তানের বিরুদ্ধে যে জন্য যুদ্ধ করেছিলাম, সেই যুদ্ধ এখনো আছে। অধিকার আদায় হয়নি। ইতিহাসকে বিকৃত করা হচ্ছে। জাতীয় চার নেতার নাম নেই কোথাও। জেনারেল ওসমানির নাম উল্লেখ করা হয় না। জিয়ার নাম উচ্চারণ তো নয়ই, বরং খাটো করা হয়।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com