শুক্রবার, ০৪:৪৪ পূর্বাহ্ন, ৩১ জুলাই ২০২৬, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

ইরানে নিরাপত্তা বাহিনীর গুলি : নিহতের সংখ্যা বেড়ে ৫০

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫১ বার পঠিত

ইরানে মাশা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর গুলিতে কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন। দেশটির নৈতিক পুলিশের নিরাপত্তা হেফাজতে থাকাকালে আমিনির মৃত্যু ঘটে। শুক্রবার একটি বেসরকারি সংস্থা (এনজিও) এ তথ্য জানিয়েছে।

অসলোভিত্তিক ইরান মানবাধিকার (আইএইচআর) এনজিও জানায়, বৃহস্পতিবার রাতে দেশটির উত্তরাঞ্চলীয় গিলান প্রদেশের রেজভান শাহের শহরে নিরাপত্তা বাহিনীর গুলিতে ছয়জন নিহত হওয়ায় নিহতের এ সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়ায়।

সংস্থাটি জানায়, এক সপ্তাহ আগে বিক্ষোভ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরানের প্রায় ৮০টি নগর ও শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

আইএইচআর পরিচালক মাহমুদ আমিরি মোগাদ্দাম এএফপি’কে বলেন, ইরানে বিক্ষোভ চলাকালে ‘এ পর্যন্ত ৫০ জন নিহত হন এবং দেশটির মানুষ তাদের মৌলিক অধিকার ও মর্যাদার জন্য প্রতিবাদ অব্যাহত রেখেছে।’

তিনি আরো বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় ইরানের উৎপীড়নমূলক সরকারের বিরুদ্ধে নায্য দাবি আদায়ের ক্ষেত্রে অবশ্যই দেশটির জনগণের পাশে রয়েছে।’

তবে এ সংঘর্ষে সরকারিভাবে ১৭ জনের মৃত্যু কথা জানানো হয়। এদের মধ্যে নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com