বুধবার, ১০:৪৫ অপরাহ্ন, ২৯ জুলাই ২০২৬, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

টি-টোয়েন্টিতে পাকিস্তানের রেকর্ডে ভাগ বসাল ভারত

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৭ বার পঠিত

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দারুণ এক রেকর্ড গড়ল ভারত। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ৬ উইকেটে জিতে এক বছরে সর্বোচ্চ আন্তর্জাতিক ২০ ওভারের ম্যাচ জেতার রেকর্ড গড়ল ভারত। তারা চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের নজির স্পর্শ করলেও এককভাবে রেকর্ডটি নিজেদের করে নেওয়া সুযোগ থাকছে।

এর আগে ২০১৮ সালে এক পঞ্জিকাবর্ষে ২০টি ম্যাচ জিতে সর্বাধিক আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ জেতার রেকর্ড গড়েছিল পাকিস্তান। এবার রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল তিন বছর পর রেকর্ডটি স্পর্শ করল।

টিম ইন্ডিয়ার সামনে অবশ্য হায়দ্রাবাদেই সুযোগ থাকছে পাকিস্তানকে টপকে এই রেকর্ডটি এককভাবে নিজেদের নামে করার। পাশাপাশি সিরিজও নিশ্চিত করতে পারবে দলটি। এরপর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রয়েছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও অস্ট্রেলিয়াতে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com