বুধবার, ১০:৪৬ অপরাহ্ন, ২৯ জুলাই ২০২৬, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

‘কোনো মতে কেটে গেল, তাই না?’ : রজার ফেদেরার

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪৫ বার পঠিত

অঝোর ধারায় কাঁদছেন। বার বার বলছেন, এটা আনন্দের কান্না। সবাইকে বলছেন, আমি আনন্দে কাঁদছি। কিন্তু রজার ফেডেরার নিজেকে বোঝাতে পারলেন কি?

টেনিসবিশ্বের এক ‘রাজা’ বিদায় নিচ্ছেন। তাকে ঘিরে রয়েছেন রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচ। তৈরি হচ্ছে কিছু ‘অদ্ভুত’ দৃশ্যপট। ফেদেরারকে জেতাতে কোর্টে নিজেকে উজাড় করে দিচ্ছেন তার প্রবল প্রতিপক্ষ নাদাল। ম্যাচ শেষে শিশুর মতো কাঁদতে থাকা ফেদেরারের কাঁধে হাত রেখে তাঁকে সান্ত্বনা দিচ্ছেন জোকোভিচ। পাশে দাঁড়িয়ে অ্যান্ডি মারে, মাতেয়ো বেরেত্তিনি, ক্যাসপার রুডরা।

রাজার বিদায় তো এমনভাবেই হওয়া উচিত। ফেদেরার এমনটাই চেয়েছিলেন। জীবনের শেষ ম্যাচ খেলে মাইক হাতে নিয়ে একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে তিনি বলেন, কোনোমতে কেটে গেল, তাই না? আমি খুশি। তোমাদের যেমন বলছিলাম। আমার কোনো দুঃখ নেই।

লেভার কাপে জ্যাক সক ও ফ্রান্সেস টিয়াফো জুটির বিরুদ্ধে খেলতে নেমেছিলেন রজার ফেদেরার ও রাফায়েল নাদাল। এক সময়ে যে দু’জনকে দেখা যেত একে অপরের থেকে গ্র্যান্ড স্ল্যাম ছিনিয়ে নিতে, তারা লড়লেন একে অপরকে জেতাতে। দু’জনে মিলে ৪২টি সিঙ্গলস গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। শনিবার ভোরে যদিও পারলেন না লেভার কাপের ম্যাচটা জিততে।

ফেদেরার বলেন, ‘আরো একবার জুতোর ফিতেটা বাঁধলাম। যাই করলাম, শেষবারের মতো করলাম। সমর্থক, বন্ধু, পরিবার, সতীর্থদের পাশে পেয়ে দারুণ লাগছে। খুব ভালো একটা ম্যাচ হলো। আমি খুশি।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com