শুক্রবার, ০৮:৫০ পূর্বাহ্ন, ৩১ জুলাই ২০২৬, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

কাবুলে মসজিদের কাছে বিস্ফোরণে নিহত ৪

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯১ বার পঠিত

আাফগানিস্তানের রাজধানী কাবুলের ওয়াজির আকবর খান মসজিদের কাছে হওয়া এক বিস্ফোরণে অন্তত চারজন নিহত ও আরো ১০ জন আহত হয়েছেন। শুক্রবার দেশটির স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ এই হতাহতের কথা নিশ্চিত করে।

কাবুলের ইতালিয়ান ইমার্জেন্সি হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ওই হাসপাতালে আহত ১৪ জনকে ভর্তি করা হয়েছে। এছাড়া হাসপাতালে আনার আগেই আরো চারজনের মৃত্যু হয়।

কাবুল পুলিশ প্রধানের মুখপাত্র খালিদ জাদরান বলন, জুমার নামাজের পর মসজিদ থেকে বের হওয়া মুসল্লিদের লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়েছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র আব্দুল নাফি টাকোর বলেন, মসজিদের কাছে প্রধান সড়কে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের কারণ অনুসন্ধান করা হচ্ছে।

টাকোর আরো বলেন, পুলিশ সদস্যরা ঘটনাস্থলে রয়েছে এবং তদন্ত চলছে।

কাবুলের মসজিদগুলো এর আগেও অনেকবার হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালে বোমা হামলায় ওয়াজির আকবর খান মসজিদটির ইমামসহ দু’জন নিহত হয়েছিল। আবারো সেই মসজিদটির কাছে বিস্ফোরণের ঘটনা ঘটল।

সূত্র : এপি/ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com