বুধবার, ০৭:৩২ পূর্বাহ্ন, ০২ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সুসংগঠিতভাবে দলকে এগিয়ে নেওয়ার আহ্বান গৌরনদীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জহির উদ্দিন স্বপনের ‘ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের’ প্রশ্নে ক্ষুব্ধ ট্রাম্প যা বললেন সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু রানা প্লাজা ধস: আবারও যুক্তিতর্কের প্রয়োজনে পেছাল রায়ের তারিখ একাদশে ভর্তির আবেদন শুরু কাল, ক্লাস ২৩ সেপ্টেম্বর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী কোন দেশের পর্যটক সবচেয়ে ভদ্র? টিপসে ও খরচে কারা এগিয়ে জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখাই বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিদেশি নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ

আওয়ামী লীগই দেশের ‘প্রথম চোর’: মান্না

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৭ বার পঠিত

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘আওয়ামী লীগ দেশের প্রথম চোর। স্বাধীনতার পর তারাই প্রথম ব্যালট বাক্স চুরি করেছে।’ আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের স্বাধীনতা ফোরাম আয়োজিত বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেমের স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জানা যায়, ১৯৯১ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করেছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সে সময় দলটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৬ ও ২০০১ সালে নৌকার টিকিট নিয়ে নির্বাচন করেন। কিন্তু জাতীয় সংসদের সদস্য হতে পারেননি। সেই মান্নাই তার সাবেক রাজনৈতিক দলকে দেশের ‘প্রথম চোর’ হিসেবে আখ্যা দিলেন।

মান্না বলেন, ‘আমরা এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছি ভোট ছাড়া ক্ষমতায় থাকার জন্য। শেখ হাসিনাও এখন ভোট ছাড়া ক্ষমতায় আছেন। এরশাদ স্বৈরাচার ছিলেন, তার চেয়ে বেশি স্বৈরাচার এ সরকার। এরশাদ ও আইয়ুব খানও এভাবে উন্নয়নের গল্প শুনিয়েছেন। সবাই একসঙ্গে রাস্তায় নামলে সরকারের পতন হবে। যুগপৎ আন্দোলনে সরকারের পতন ঘটাতে আমাদের পারতেই হবে।’
তিনি বলেন, ‘১২ বছর ধরে প্রমাণ হয়েছে উন্নয়নের নামে সরকার যা করেছে তা একেকটি লুটপাটের প্রজেক্ট। সরকারের লোকেরা হাজার হাজার কোটি টাকা লুটপাট ও পাচার করেছে। দেশে এক কোটি শিক্ষিত বেকার। ৬ কোটি টাকার কাজ ১০ কোটি টাকা দিয়ে করেছে।’

শেখ হাসিনা আমেরিকা-লন্ডনে গিয়ে দেশগুলোর নেতাদের ‘ম্যানেজ’ করতে গেছেন মন্তব্য করে তিনি আরও বলেন, ‘তিনি দেশগুলোয় গিয়ে বোঝাচ্ছেন আমরা ইভিএম’এ ভোট করি। ইভিএম তো স্বচ্ছ। এজন্যই আমাদের বোঝাতে হচ্ছে এই ইভিএম সেই ইভিএম নয়। বাংলাদেশের ইভিএম চুরির বাক্স। চুরি করার ইভিএম। এখানে ভোটের পর পেপার ট্রেইল বের হয় না।’

অনুষ্ঠানে স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়, ড. মাহবুব উল্লাহ, মনিরুল হক চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com