বৃহস্পতিবার, ০৩:১৪ পূর্বাহ্ন, ১১ জুন ২০২৬, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সম্প্রচারস্বত্ব: প্রশ্নের মুখে আওয়ামী লীগ আমল, আলোচনায় জহির উদ্দিন স্বপনের প্রশংসনীয় উদ্যোগ চীনে চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলন উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী

প্রেমিককেই বিয়ে করছেন গায়িকা নাউমি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৯ বার পঠিত

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ‘ক্ষুদে গানরাজ’খ্যাত কণ্ঠশিল্পী জেরিন তাসনিম নাউমি। হবু বরের নাম তানজীর সিদ্দিকী। যিনি কানাডার একটি প্রতিষ্ঠানে কর্মরত। গতকাল বুধবার রাজধানীর মিরপুরের একটি কনভেনশন সেন্টারে দুই পরিবারের উপস্থিতিতে তাদের গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন নাউমি নিজেই। আর আগামীকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি কনভেনশন সেন্টারে নতুন জীবনে  পা রাখবেন এই গায়িকা।

নাউমি বলেন, ‘আমি নতুন জীবন শুরু করতে যাচ্ছি। আগামীকাল বউ সাজব। বর তানজীর সিদ্দিকী আমার ভালোবাসার মানুষ। তাকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে আমি ভীষণ আনন্দিত। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
জানা যায়, অনেক দিন ধরেই তানজীরের সঙ্গে নাউমির প্রেম। বিষয়টি দুই পরিবারকে জানানোর পর তারা সেটি গ্রহণ করে নেয়। সম্প্রতি তানজীর ছুটি নিয়ে কানাডা থেকে দেশে ফিরেছেন বিয়ের পর্বটা সেরে ফেলার জন্য।

উল্লেখ্য, ‘চ্যানেল আই ক্ষুদে গানরাজ ২০০৯’র প্রতিযোগিতার মধ্য দিয়ে গানের ভুবনে পা রাখেন নাউমি। ২০১২ সালে সিডি চয়েসের ব্যানারে নিজ নামে প্রকাশ হয় তার প্রথম একক। এই অ্যালবামের গান দিয়েই আলোচনায় আসেন এই গায়িকা। এরপর কাজ করেছেন দেশের জনপ্রিয় বেশ ক’জন সংগীতশিল্পীর সঙ্গে। গানের পাশাপাশি নাউমিকে পাওয়া গেছে উপস্থাপনায়ও।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com