শুক্রবার, ১২:০২ অপরাহ্ন, ৩১ জুলাই ২০২৬, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

আইজিপি বেনজীর আহমেদের অবসরের প্রজ্ঞাপন জারি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৮ বার পঠিত

অবসরে যাচ্ছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। এ বিষয়ে আজ বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।প্রজ্ঞাপনে বলা হয়, ৩০ সেপ্টেম্বর বেনজীর আহমেদের বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী চাকরি থেকে অবসর দেয়া হলো। এ অবস্থায় আগামী ১ অক্টোবর থেকে আগামী বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অবসরোত্তর ছুটিতে থাকবেন (মূলত অবসর)।

২০২০ সালের এপ্রিল মাসে আইজিপি হিসেবে নিয়োগ পেয়েছিলেন বেনজীর আহমেদ। তবে দায়িত্ব নেন ওই বছরের মে মাসে। এর আগে তিনি র‍্যাবের মহাপরিচালকের দায়িত্বে ছিলেন। তখন র‍্যাবের মহাপরিচালক হিসেবে তার স্থলাভিষিক্ত হন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। নতুন আইজিপি হিসেবেও চৌধুরী আবদুল্লাহ আল মামুন বিদায়ী আইজিপি বেনজীর আহমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন বলে আলোচনা চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com