বৃহস্পতিবার, ১১:১০ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

তুর্কি-সৌদি মধ্যস্ততায় রাশিয়া ও ইউক্রেনের ৩০০ বন্দী বিনিময়

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৮ বার পঠিত

ভয়াবহ বৈরিতার মধ্যেও রাশিয়া ও ইউক্রেন প্রায় ৩০০ বন্দী বিনিময় করেছে। এটিকে একটি অবাক করা পদক্ষেপ হিসেবে অভিহিত করা হয়েছে। সাত মাস আগে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হওয়ার পর এই প্রথম এ ধরনের ঘটনা ঘটল। আর তুরস্ক ও সৌদি আরবের মধ্যস্ততায় এই বন্দী বিনিময় ঘটেছে বলে জানা গেছে।

মুক্তিপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মরক্কোর নাগরিকও রয়েছে। এমনকি ইউক্রেনে ভাড়াটে সৈন্য হিসেবে আটকের পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েকজনও মুক্তি পেয়েছে।

রাশিয়া প্রায় ২১৫ ইউক্রেনবাসীকে মুক্তি দিয়েছে। এদের মধ্যে পাঁচজন কমান্ডারও রয়েছেন। তারা চলতি বছরের প্রথম দিকে মরিউপোল রক্ষায় ব্যাপক প্রতিরোধ গড়ে তুলেছিলেন।

আর এর বিনিময়ে ইউক্রেন ৫৫ জন রুশ ও মস্কোপন্থী ইউক্রেনীয়কে মুক্তি দিয়েছে। এমনকি রুশপন্থী একটি দলের নেতা ভিক্টোর মেদভেদচুককেও ইউক্রেন মুক্তি দিয়েছে। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছিল।

সৌদি আরব ও তুরস্কের সহায়তায় এই বন্দী বিনিময় ঘটে।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এটাকে তার দেশের জন্য সুস্পষ্ট বিজয় হিসেবে অভিহিত করেছেন। তিনি এ কাজে সহায়তার জন্য তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগানকে ধন্যবাদ জানান।

এর আগে সৌদি আরব ঘোষণা করে যে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের মধ্যস্ততায় ১০ বিদেশী মুক্তি পেয়েছে।
মুক্তিপ্রাপ্তদের মধ্যে পাঁচজন ব্রিটিশ, দুজন আমেরিকান, একজন ক্রোয়েশিয়ান, একজন মরক্কান, একজন সুইডিশ নাগরিক রয়েছেন বলে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়।
সূত্র : আলজাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com