বুধবার, ০৭:৩২ পূর্বাহ্ন, ০২ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সুসংগঠিতভাবে দলকে এগিয়ে নেওয়ার আহ্বান গৌরনদীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জহির উদ্দিন স্বপনের ‘ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের’ প্রশ্নে ক্ষুব্ধ ট্রাম্প যা বললেন সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু রানা প্লাজা ধস: আবারও যুক্তিতর্কের প্রয়োজনে পেছাল রায়ের তারিখ একাদশে ভর্তির আবেদন শুরু কাল, ক্লাস ২৩ সেপ্টেম্বর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী কোন দেশের পর্যটক সবচেয়ে ভদ্র? টিপসে ও খরচে কারা এগিয়ে জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখাই বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিদেশি নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ

আ.লীগের ৫০০ জনের বিরুদ্ধে মামলার আবেদন বিএনপির

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ২০১ বার পঠিত

আওয়ামী লীগের সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার ও সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাসহ আওয়ামী লীগের ২০ নেতাকর্মীদের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলার আবেদন করেছে বিএনপি। বিএনপির ঢাকা উত্তরের নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে সমবেশে হামলার অভিযোগে এ মামলার আবেদন করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সেক্রেটারি অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী।

আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন বাদীর জবানবন্দি গ্রহণ করে পরে আদেশের জন্য রেখেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার।

মামলার অন্য আসামিরা হলেন কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, আগা খান মিন্টু, মাইনুল হোসেন খান নিখিল, এম এ মান্নান কচি ইসমাইল হোসেনসহ আরও ২০ জন। মামলাটির আবেদনে আরও ৪০০-৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, গত ১৫ সেপ্টেম্বর মিরপুর পল্লবী জোনে ঢাকা মহানগর উত্তর বিএনপি শান্তিপূর্ণ সমাবেশ করে। সেখানে হঠাৎ কামাল আহমেদ মজুমদার, ইলিয়াস উদ্দিন মোল্লা, আগাখান মিন্টু, মাইনুল হোসেন খান নিখিল, এম এ মান্নান কচি, ইসমাইল হোসেনসহ ৪০০/৫০০ জন অজ্ঞাত আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা অতর্কিত আক্রমণ করেন।

‘আক্রমণ করে শান্তিপূর্ণ সভাকে পণ্ড করে এবং বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে জাতীয়তাবাদী দল ঢাকা উত্তরের নেতাকর্মীদের মারাত্মক আহত ও জখম করে এবং হত্যার চেষ্টা করে। সেখানে নেতাকর্মীদের মধ্যে জসিম, রনি, নয়নসহ অসংখ্য নেতাকর্মীকে তারা ধারালো অস্ত্র এবং দেশীয় অস্ত্র নিয়ে তাড়া আঘাত করে। মারাত্মক জখম করে এবং হত্যার চেষ্টা করে।’

facebook sharing button
twitter sharing button
whatsapp sharing button

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com