সোমবার, ০৬:২২ অপরাহ্ন, ১৭ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
নামবিভ্রাটে ট্রেনে হামলার ঘটনায় আলোচনায় ‘ভুল’ অন্তরা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় যেকোনও দিন বাংলাদেশের ৩ লাখ রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা হিসেবে মিয়ানমারের স্বীকৃতি পশ্চিমবঙ্গে কংগ্রেসের মুসলিম নেতা ও তার ছেলেকে গুলি করে হত্যা ১৮০ দিন পূর্তিতে সরকারের কর্মযজ্ঞের ১০ দিক তুলে ধরলেন মাহ্‌দী আমিন প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ সৌদির ক্রাউন প্রিন্সের হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী জিয়া পরিবার দেশের প্রতিটি সংকটে জাতিকে পথ দেখিয়েছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার হাতুরি পেটা, যুবক হাসপাতালে 

রপ্তানি বাড়াতে ৪৩ পণ্যে নগদ প্রণোদনার নির্দেশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৪ বার পঠিত

চলতি অর্থবছরে বস্ত্রখাতের ৫টি উপখাতসহ মোট ৪৩টি পণ্য রপ্তানিতে সর্বোচ্চ ২০ শতাংশ হারে নগদ সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে এ ঘোষণা জানিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নতুন ঘোষণা অনুযায়ী, চলতি অর্থবছরে শতভাগ হালাল মাংস ও হালাল উপায়ে প্রক্রিয়াকৃত মাংসজাত পণ্য ১০ শতাংশ হারে নগদ সহায়তা দেওয়া হবে। এ ছাড়া সফটওয়্যার ও আইটিএস সেবা রপ্তানির সঙ্গে জড়িত ফ্রিল্যান্সাররা ৪ শতাংশ হারে নগদ সহায়তা পাবেন।

বস্ত্রখাতে যুক্তরাজ্যে রপ্তানি বাজার বাড়াতে এ সহায়তা দেওয়া হবে না। তবে গত বছরের মতো চলতি বছরেও বেজা, বেপজা ও হাইটেক পার্কে অবস্থিত প্রতিষ্ঠানগুলো পণ্যখাতের নগদ সহায়তা পাবে।
সংশ্লিষ্টরা জানান, ঘোষিত নগদ সহায়তা পণ্যগুলোর রপ্তানি বাজার বাড়াতে সহায়তা করবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com