বুধবার, ০৭:৩৩ পূর্বাহ্ন, ০২ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সুসংগঠিতভাবে দলকে এগিয়ে নেওয়ার আহ্বান গৌরনদীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জহির উদ্দিন স্বপনের ‘ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের’ প্রশ্নে ক্ষুব্ধ ট্রাম্প যা বললেন সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু রানা প্লাজা ধস: আবারও যুক্তিতর্কের প্রয়োজনে পেছাল রায়ের তারিখ একাদশে ভর্তির আবেদন শুরু কাল, ক্লাস ২৩ সেপ্টেম্বর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী কোন দেশের পর্যটক সবচেয়ে ভদ্র? টিপসে ও খরচে কারা এগিয়ে জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখাই বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিদেশি নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ

বিএনপি নেতা দুলু আর নেই

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮২ বার পঠিত

খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা আজিজুল হাসান দুলু (৫০) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার বেলা ১১টা ২৫ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুকালে এই বিএনপি নেতা এক মেয়ে, স্ত্রীসহ অসংখ্য নেতাকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক এসএম শফিকুল আলম মনা এসব তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট সকালে অসুস্থতা অনুভব করলে নগরীর ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয় দুলুকে। পরে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে হৃদরোগের বিষয়টি নিশ্চিত করেন। সে সময় তাৎক্ষণিকভাবে তার হার্টে রিং পরানো হয়।
এরপর অবস্থার অবনতি হলে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে দুলুকে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ মারা যান তিনি।

আজিজুল হাসান দুলুর জানাজা আজ এশার নামাজের পর নগরীর শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শফিকুল আলম মনা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com