সোমবার, ০৫:২২ অপরাহ্ন, ১৭ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
নামবিভ্রাটে ট্রেনে হামলার ঘটনায় আলোচনায় ‘ভুল’ অন্তরা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় যেকোনও দিন বাংলাদেশের ৩ লাখ রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা হিসেবে মিয়ানমারের স্বীকৃতি পশ্চিমবঙ্গে কংগ্রেসের মুসলিম নেতা ও তার ছেলেকে গুলি করে হত্যা ১৮০ দিন পূর্তিতে সরকারের কর্মযজ্ঞের ১০ দিক তুলে ধরলেন মাহ্‌দী আমিন প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ সৌদির ক্রাউন প্রিন্সের হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী জিয়া পরিবার দেশের প্রতিটি সংকটে জাতিকে পথ দেখিয়েছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার হাতুরি পেটা, যুবক হাসপাতালে 

খুলনায় বাসচাপায় মাদরাসাশিক্ষক ও মুয়াজ্জিন নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ২২৩ বার পঠিত
?????????????????????????????????????????????????????????????????????

খুলনা মহানগরীতে বাসচাপায় মোটরসোইকেল আরোহী মাদরাসার শিক্ষক ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে মহানগরীর হোগলাডাঙ্গা প্রগতি স্কুলের সামনের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাগেরহাটের মোড়েলগঞ্জের উত্তর কুমারিয়া জোলা গ্রামের মো: কাওছার হোসেনের ছেলে ও রাজবাঁধ নুরানি হাফিজিয়া মাদরাসার শিক্ষক হাফেজ শরিফুল ইসলাম (২৩) এবং রাজবাঁধ এলাকার মো: মোস্তফার ছেলে ও রাজবাঁধ আয়েশাবাদ জামে মসজিদের মুয়াজ্জিন বেল্লাল হোসেন (২৪)।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: এমদাদুল হক জানান, শরিফুল ও বেল্লালের মোটরসাইকেলটি রাজবাদ এলাকা থেকে মেইন রোডে ওঠার পর পরেই সাতক্ষীরা থেকে ছেড়ে আসা খুলনাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের বাসটি চাপা দেয়। এতে ঘটনাস্থানেই তারা নিহত হন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, ঘটনার পর থেকে প্রায় ঘণ্টাখানেক খুলনা ও সাতক্ষীরা মহাসড়ক অবরোধ করে রাখেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com