রবিবার, ০৩:৩৯ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

বরিশালে বিএনপির বিক্ষোভ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৭ বার পঠিত

ঢাকার মিরপুরসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপির কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগের হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী বরিশাল জেলা (উত্তর) বিএনপির উদ্যোগে রবিবার বেলা ১১টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্বরে এই বিক্ষোভের আয়োজন করা হয়।

জেলা (উত্তর) বিএনপি’র আহ্বায়ক দেওয়ান মো. শহীদুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সদস্য সচিব মিজানুর রহমান মুকুল, জেলা বিএনপি’র সদস্য আব্দুস ছত্তার খান, অধ্যাপক শরীয়াতুল্লাহ, আবিদুর রহমান হুমায়ুন, মনজুর রহমান মিলন, বখতিয়ার হোসেন, হান্নান শরীফ ও জেলা (উত্তর) যুবদল সভাপতি পিপুল জমাদ্দারসহ অন্যান্যরা।

বক্তারা সারা দেশে বিএনপির কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগের হামলার তীব্র প্রতিবাদ জানান। এর আগে, উত্তর জেলার আওতাধীন বিভিন্ন উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল সদর রোডের দলীয় কার্যালয় চত্বরে সমাবেশে জড়ো হয়। বিএনপি’র কর্মসূচি উপলক্ষে সদর রোডসহ আশপাশের এলাকায় মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ।

 

এদিকে একই ইস্যুতে বিকেল ৩টায় দলীয় চত্বরে মহানগর বিএনপি’র এবং বিকেল ৪টায় দক্ষিণ জেলা বিএনপি বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে বলে মুঠোফোনে জানিয়েছেন মহানগর বিএনপির সদস্য আহমেদ জ্যাকি অনুপম এবং জেলা (দক্ষিণ) বিএনপির সদস্য সচিব আক্তার হোসেন মেবুল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com