বুধবার, ০৬:২১ পূর্বাহ্ন, ০২ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সুসংগঠিতভাবে দলকে এগিয়ে নেওয়ার আহ্বান গৌরনদীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জহির উদ্দিন স্বপনের ‘ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের’ প্রশ্নে ক্ষুব্ধ ট্রাম্প যা বললেন সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু রানা প্লাজা ধস: আবারও যুক্তিতর্কের প্রয়োজনে পেছাল রায়ের তারিখ একাদশে ভর্তির আবেদন শুরু কাল, ক্লাস ২৩ সেপ্টেম্বর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী কোন দেশের পর্যটক সবচেয়ে ভদ্র? টিপসে ও খরচে কারা এগিয়ে জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখাই বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিদেশি নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ

পল্টনে বিএনপির বিক্ষোভ সমাবেশ শুরু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৮ বার পঠিত

রাজধানীর বিভিন্ন জায়গায় বিএনপি আয়োজিত কর্মসূচিতে সরকার দলীয় নেতাকর্মী ও পুলিশি হামলার প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি’র আয়োজনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে।

রোববার দুপুর ২টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে এই সমাবেশ শুরু হয়।

দুপুর ২টা ৩০ মিনিটে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও দুপুর ১টার পর থেকে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভিড় করতে থাকেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বেলা বাড়ার সাথে সাথে সমাবেশস্থলে নেতাকর্মীর ভিড় বাড়তে থাকে। রাজধানীর বিভিন্ন স্থান থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসতে থাকে।

দুপুর আড়াইটায় যখন সমাবেশ শুরু হয় তখন নাইটেঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের অবস্থানে রাস্তা বন্ধ হয়ে যায়। এ সময় রাস্তায় অবস্থান নেয়া বিএনপি’র নেতাকর্মীদের বিভিন্ন ধরনের সরকারবিরোধী স্লোগান দিতে দেখা যায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com