বৃহস্পতিবার, ১১:৫৫ পূর্বাহ্ন, ০৮ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ঝুমুরের মৃত্যুর ঘটনায় স্বামী-শ্বশুরবাড়ির বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকায় মানববন্ধন-বিক্ষোভ গৌরনদীতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে  আইনশৃঙ্খলা কমিটির প্রস্তুতিমূলক সভা  অনুমোদিত বৈদেশিক ঋণের অর্থ রাখতে এফসি হিসাব খোলার সুযোগ গৌরনদীতে খাসজমিতে দোকান বরাদ্দ, ভিক্ষার থালা ছেড়ে আত্মমর্যাদার পথে দুই হতদরিদ্র মানুষ ভিক্ষার থালা থেকে দোকানের চাবি—গৌরনদীতে দুই পরিবারের জীবনে নতুন অধ্যায় গৌরনদীর পুত্রবধূ ঝুমুরের মৃত্যু, স্বামীর মানসিক নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ বার্থীতে চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মিন্টুর নির্বাচনী প্রস্তুতি সভা দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টাকার বিনিময়ে কলরেকর্ড বিক্রি, চার পুলিশ গ্রেপ্তার বিশ্ববাজারে ফের বাড়ছে তেলের দাম

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ১২৩ জন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ৩৭০ বার পঠিত

ঢাকার পাশাপাশি অন্যান্য জেলাতেও ডেঙ্গুর বিস্তার হচ্ছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১২৩ জন। এর মধ্যে ঢাকায় জেলার বাসিন্দা ৯৪ জন। বাকি ২৯ জন অন্যান্য জেলার।

চলতি বছরের বিভিন্ন সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৮৯৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ হাজার ২০৬ জন।

মঙ্গলবার (১৩ নভেম্বর) বিকেলে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে কারো মৃত্যু হয়নি। ফলে চলতি বছরে বিভিন্ন সময়ে ডেঙ্গুতে মারা গেছেন ৯৭ জন। এরমধ্যে জুলাইয়ে ১২ জন, আগস্টে ৩৪ জন, সেপ্টেম্বরে ২৩ জন, অক্টোবরে ২২ জন এবং নভেম্বরে ৬ জন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৫৯৪ জন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৭৮ জন। অন্যান্য বিভাগে ভর্তি আছেন ১১৬ জন।

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে ৩ জন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন আর জুলাইয়ে আগের সব রেকর্ড ভেঙে শনাক্ত হয় ২ হাজার ২৮৬ জন। এরপর আগস্টের মাত্র ১০ দিনেই ডেঙ্গু জুলাইয়ের রেকর্ড ভাঙে। পুরো মাসে আক্রান্ত হন সাত হাজার ৬৯৮ জন। এরপর আগস্টের রেকর্ড ছাড়ায় সেপ্টেম্বর। সে মাসে বিভিন্ন সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৭ হাজার ৮৪১ জন। এরপর অক্টোবরে ৫ হাজার ৭৪৬ জন বিভিন্ন সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com