শুক্রবার, ০৫:৩৬ অপরাহ্ন, ২৩ জানুয়ারী ২০২৬, ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন ও নববর্ষের পূর্ণমিলনী অনুষ্ঠিত আগৈলঝাড়ায় দোয়া–মোনাজাতের মধ্য দিয়ে জহির উদ্দিন স্বপনের নির্বাচনী যাত্রা শুরু গৌরনদীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে: প্রেস সচিব হাসিনা যুগের সমাপ্তি? আল জাজিরাকে জয় বললেন, ‘সম্ভবত তাই’ দোয়া-মোনাজাত অনুষ্ঠানের মধ্য দিয়ে জহির উদ্দিন স্বপনে নির্বাচনী যাত্রা শুরু গৌরনদীতে সংবাদ সম্মেলন ব্যবসায়ীর ভূল আর অসঙ্গতিতে ভরা দলিল দেখিয়ে বাড়িঘর দখলের পায়তারা করছে আপন চাচা হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির নির্বাচনী প্রচার শুরু এবার আপিলে যাচ্ছেন বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সী মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিচার শুরু

নিরপেক্ষ নির্বাচনের কাঠামো গঠনের পরামর্শ ড. কামালের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭০ বার পঠিত

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন দেশের রাজনৈতিক সংকট উত্তরণে একটি স্বতন্ত্র ও নিরপেক্ষ নির্বাচনের কাঠামো গঠনের পরামর্শ দিয়েছেন।

তিনি বলেছেন, অর্থ ও ক্ষমতার লোভ বর্তমান রাজনীতিকে ভয়াবহ ব্যাধিতে আক্রান্ত করেছে। একটি সুস্থ রাজনীতি এই রোগ দূর করে মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে পারে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে গণফোরামের এক সংবাদ সম্মেলনে ড. কামাল এসব কথা বলেন।

ড. কামাল হোসেনকে সভাপতি ও মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে গণফোরামের ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিও ঘোষণা করা হয় এই সংবাদ সম্মেলনে।

বেশিরভাগ বিরোধী দলের মতামত উপেক্ষা করে পরবর্তী নির্বাচনে ১৫০ আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্তকে উদ্বেগজনক লক্ষণ উল্লেখ করে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি নিন্দা জানান তিনি।

প্রবীণ এই রাজনীতিবিদ বলেন, ‘আমরা বর্তমান অনিশ্চয়তার অবস্থাকে চলতে দিতে পারি না। সংকট নিরসনে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কাঠামো গঠনের দাবিতে নাগরিক, সকল নাগরিক সংগঠন, ছাত্র, কর্মী, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, শিক্ষক, সাংবাদিক, অন্যান্য পেশাজীবী এবং নারী সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানাই।’

ড. কামাল বলেন, নির্বাচনে ইসির ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারে নির্বাচনী ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে এবং প্রশ্নবিদ্ধ হয়েছে।

তিনি বলেন, ‘জাতি ধ্বংস হওয়া নির্বাচনী ব্যবস্থা থেকে মুক্তি চায়। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে দেশকে রক্ষা করতে হবে।’

তিনি আরো বলেন, ‘আমরা সবাই ঐক্যবদ্ধ হলে অবশ্যই দেশ ও অর্থনীতিকে বাঁচানো সম্ভব হবে। আসুন একতাবদ্ধ হই, আপনাদের কাছে আমার এই আহ্বান। আসুন জনগণের ঐক্য ও নাগরিক ঐক্য গড়ে তুলি।’

ড. কামাল বলেন, ‘আপনারা নিজ এলাকায় যান এবং স্থানীয় জনগণকে বলুন যে এই দেশটি আমাদের সকলের। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে বাঁচাতে হবে। আমি ঐক্যের ওপর জোর দিতে চাই।’

সরকারের অবহেলা থেকে রাষ্ট্রকে বাঁচাতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘যে ঐক্যের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি সেই ঐক্যের মাধ্যমেই আমাদের স্বাধীনতা রক্ষা করতে হবে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দুর্নীতির হাত থেকে বাঁচাতে হবে।’

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com