বৃহস্পতিবার, ০৬:৪৮ পূর্বাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

মিরপুরে হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ রোববার

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৪ বার পঠিত

ঢাকার মিরপুরে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও সারাদেশে বিএনপির সভা-সমাবেশে বাধা ও হামলার প্রতিবাদে রোববার (১৮ সেপ্টেম্বর) ঢাকা মহানগরসহ সব মহানগর এবং জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিবাদ বিক্ষোভ করবে বিএনপি।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

ফখরুল বলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে পল্লবী জোনের সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠি সোটা নিয়ে হামলা চালায়। এটা প্রতিরোধ করতে বিএনপি নেতা কর্মীরা যখন দাঁড়িয়ে থাকে তখন আমাদের নেতাকর্মীদেরকে সরিয়ে দেয়ার জন্য পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাস এবং শেষে গুলিছোড়ে। এই হামলায় ৭৫ জন নেতাকর্মী আহত হয়েছে এবং ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, আমরা পুরোপুরিভাবে বলতে চাই এভাবে হামলা করে গ্রেফতার করে কখনোই আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না। আমরা দৃঢ় প্রতিজ্ঞ, বাংলাদেশের মানুষ এখন পরিবর্তন চাই।

এ সময় ঢাকা উত্তরা আহ্বায়ক আমানুল্লাহ আমান আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com