বৃহস্পতিবার, ০৬:৪৩ অপরাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ গৌরনদীতে রহমানিয়া ক্যাডেট মাদ্রাসায় সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

রানির কফিন পাহারা দিতে গিয়ে জ্ঞান হারালেন রক্ষী!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৮ বার পঠিত

সরকারি বাসভবন বাকিংহাম প্রাসাদ থেকে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের শবাধার ওয়েস্টমিনস্টার হলে নিয়ে যাওয়া হয়েছে। আগামী সোমবার রানির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া না হওয়া পর্যন্ত সেখানেই রানির কফিন রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত থাকবে। সেই কফিনের আশেপাশে নিরাপত্তার দায়িত্বে আছেন রয়্যাল রক্ষীরা। কিন্তু এরমধ্যে ঘটে গেছে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। এতে উপস্থিত সবাই হতভম্ব হয়ে পড়েন।

ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, রানির কফিনের পাহারার দায়িত্বে থাকা এক নিরাপত্তাকর্মী মঞ্চ থেকে হুট করে অজ্ঞান হয়ে পড়ে গেছেন।

রিপোর্ট বলছে, এক নিরাপত্তারক্ষী অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার আগে তার পা কাঁপতে থাকে। তিনি লুটিয়ে পড়লে সেখানে অবস্থানরত শোকার্তরা বিহ্বল হয়ে পড়েন। সেই সময় সরাসরি সম্প্রচারন কয়েক মিনিটের জন্য বন্ধ করা হয়। তাকে উদ্ধারে ছুটে আসেন দুই পুলিশ সদস্য।
আগামী সোমবার পর্যন্ত ওয়েস্টমিনস্টার হলে লাখ লাখ মানুষ রানিকে শ্রদ্ধা জানাতে এই কফিনের পাশ দিয়ে হেঁটে যাবেন। সরকার এর আগে মানুষজনকে সতর্ক করে দেন, ওয়েস্টমিনস্টার হলে ঢোকার জন্য মানুষকে ৩০ ঘণ্টা পর্যন্ত লাইনে অপেক্ষা করতে হতে পারে। সারারাত তাদের লাইনেও থাকতে হতে পারে। সেজন্য তারা যেন প্রস্তুত হয়ে আসে। তার পরেও দর্শনপ্রার্থীদের লাইন বেড়েই চলেছে।

এছাড়া হলের ভেতরে ঢোকার জন্য বিমানবন্দরের মত কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ভেতরে কী কী নিয়ে ঢোকা যাবে বা কী নেয়া যাবে না সে বিষয়ে কঠোর নির্দেশ আছে।

ভেতরে ছবি তোলা যাবে না, শৃঙ্খলাবদ্ধভাবে কীভাবে কফিনের পাশ দিয়ে হেঁটে যেতে হবে তার নিয়মকানুন জানিয়ে দেওয়া হয়েছে।

বিভিন্ন সেচ্ছাসেবী সংস্থার স্বেচ্ছাসেবীরা ভিড় সামলাতে পুলিশকে সাহায্য করছেন। পাশাপাশি লাইনে দাঁড়ানো মানুষকেও তারা নানাভাবে সাহায্য করছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com