শনিবার, ০৪:২৩ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৌদি আরব থেকে এসএসসিতে অংশ নিয়েছে ১২০ জন শিক্ষার্থী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২২৬ বার পঠিত

বাংলাদেশের সঙ্গে মিল রেখে সৌদি আরবে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। আজ বৃহস্পতিবার বাংলাদেশের সঙ্গে একযোগে সৌদি আরবের জেদ্দায় শুরু হয়েছে এ পরিক্ষা।

ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে এবং ন্যাশনাল কারিক্যুলামে পরিচালিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ জেদ্দা কেন্দ্রে এ বছর পরিক্ষায় অংশ নিয়েছে ৭২ জন শিক্ষার্থী। এদের মধ্যে ৪২ জন ছাত্র ও ৩০ জন ছাত্রী। বাংলাদেশের সঙ্গে সময়ের পার্থক্যের কারণে স্থানীয় সময় সকাল ৮টায় পরীক্ষা শুরু হয়।

বোর্ডের নির্দেশনা মোতাবেক প্রশ্নফাঁসসহ অনিয়ম ঠেকাতে পরিক্ষা শুরুর আধাঘন্টা আগে পরিক্ষা হলে প্রবেশ করতে হয় শিক্ষার্থীদের। নিরাপত্তার জন্য কেন্দ্রে ব্যবহার করা হয় মেটাল ডিটেক্টর।

পরীক্ষার তত্ত্বাবধানের জন্যে দায়িত্ব পালন করছেন জেদ্দা কনস্যুলেটের কাউন্সেলর মোহাম্মদ কামরুজ্জামান ভুঁইয়া। প্রথমদিন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আসেন জেদ্দা কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক, শ্রম কাউন্সেলর কাজী এমদাদুল ইসলাম। কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন বিদ্যালয়ের সহকারী অধ্যক্ষ মোহাম্মদ মাসুদুর রহমান।
এদিকে সৌদি আরবের রাজধানী রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যানাল স্কুলে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। সেখানে ৪৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। যাদের মধ্য ৩৫ জন বিজ্ঞান বিভাগে ও ১৩ জন ব্যানিজ্যিক বিভাগে শিক্ষার্থী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com