বৃহস্পতিবার, ০১:৩৫ পূর্বাহ্ন, ১১ জুন ২০২৬, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সম্প্রচারস্বত্ব: প্রশ্নের মুখে আওয়ামী লীগ আমল, আলোচনায় জহির উদ্দিন স্বপনের প্রশংসনীয় উদ্যোগ চীনে চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলন উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী

কেন ৫ দিন যৌনপল্লিতে ছিলেন নিপুণ?

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮২ বার পঠিত

দৌলতদিয়া ঘাটে যৌনপল্লিতে টানা পাঁচদিন ছিলেন জনপ্রিয় অভিনেত্রী নিপুণ আক্তার। আর সেখানে থেকে খুব কাছ থেকে দেখেছেন যৌনকর্মীদের জীবনযাপন। কিন্তু কেন তিনি সেখানে ছিলেন?

এমন প্রশ্নে উত্তরে নিপুণ বলেন, ‘চরিত্রের প্রয়োজনে সেখানে পাঁচদিন থাকতে হয়েছে। যা উঠে আসবে “বীরত্ব” সিনেমার গল্পে। যা দেখলে দর্শক বুঝবেন, কেন আমি সেখানে ছিলাম।’

সাইদুল ইসলাম রানা পরিচালিত ‘বীরত্ব’ সিনেমাটি আগামী ১৬ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে। আর গত শুক্রবার রাজধানীর একটি রেস্তোরাঁয় এর মুক্তি উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত সাংবাদিকদের পতিতালয়ে থাকার অভিজ্ঞতার কথা জানান জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।
সংবাদ সম্মেলনের একটি দৃশ্য
নিপুণ বলেন, ‘সিনেমায় আমি একজন যৌনকর্মীর চরিত্রে কাজ করেছি। আপনারা জানেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে যৌনকর্মীদের ভোটাধিকার দিয়েছেন। সিনেমায় তারই একটি অংশ উঠে আসবে।’

তিনি আরও বলেন, ‘আমরা দৌলতদিয়া ঘাটেই শুটিং করেছি। করোনার কিছুটা শেষের দিকে অক্টোবর মাসে কাজ শুরু হয়। এমন চরিত্র আগে কখনও করিনি, তাই চরিত্রটি অনেক চ্যালেঞ্জিং ছিল। পাঁচদিন থাকার পর মোট ১৫ দিন ওখানে শুটিং করেছি। এটা অন্যরকম অভিজ্ঞতা। তাই হলে গিয়ে সিনেমাটি দেখার অনুরোধ জানাচ্ছি।’

‘বীরত্ব’ সিনেমায় নিপুণ ছাড়াও অভিনয় করেছেন ইমন, নবগাত নিশাত নাহার সালওয়াসহ আরও অনেকে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com