বৃহস্পতিবার, ০৭:১৮ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

দেশের জ্বালানি সংকট সমাধানে সহায়তা করবে ভারত : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৬ বার পঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের জ্বালানি সংকট সমাধানে সহায়তা করবে ভারত, এ বিষয়ে তারা আমাদের আশ্বাস দিয়েছে। এ ছাড়া দেশের ভেতরে খনিজ সম্পদের উৎপাদন বাড়াতে পেট্রোবাংলা দায়িত্ব পালন করবে।

তিন বছর পর এ সফরে আমাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে। এ সময় ভারত থেকে পেঁয়াজ, আদা রসুনসহ প্রয়োজনীয় সংকট সমাধানে ভারত সহযোগিতা করে আসবে।

এ সময় রেল যোগাযোগ, তথ্য প্রযুক্তি, জলবায়ু পরিবর্তনে জাতিসংঘে একমত হওয়াসহ বিভিন্ন বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পেরেছি। এটি ছিল ঐতিহাসিক সফর। ভারতের সাথে আমাদের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এটি অব্যাহত থাকবে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ৫ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর মোট চার দিন সে দেশে সরকারি সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে দ্বিপক্ষীয় বৈঠকের মাধ্যমে অভিন্ন সীমান্ত নদী কুশিয়ারা থেকে ১৫৩ কিউসেক পানি প্রত্যাহারসহ সাতটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সফরে ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের উন্নয়ন মন্ত্রী জি কিষাণ রেড্ডি, কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং নোবেল বিজয়ী কৈলাশ সত্যার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পৃথকভাবে সাক্ষাত করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com