বুধবার, ১১:১৩ পূর্বাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

ফরাসি নির্মাতা জ্যঁ লুক গদারের জীবনাবসান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৩ বার পঠিত

ফরাসি নিউ ওয়েব সিনেমার জনক জ্যঁ লুক গদার মারা গেছেন। আজ মঙ্গলবার ৯১ বছর বয়সে কিংবদন্তী এই পরিচালক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছে ফরাসি সংবাদপত্র লিবারেশন। তার পরিবার জানিয়েছে, বার্ধক্যজনিত নানা ব্যাধিতে জর্জরিত হয়ে পড়েছিলেন পরিচালক। ‘ব্রেথলেস’-এর মতো কালজয়ী সিনেমা বানিয়ে বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছিলেন গদার।

সাত দশকের ক্যারিয়ারে নিজস্ব স্টাইল তৈরি করেছিলেন গদার। ১৯৩০ সালের ৩ ডিসেম্বর একটি সংস্কৃতিমনা পরিবারে জন্ম তার। শৈশব কেটেছিল ফ্রান্স আর সুইজারল্যান্ডে। তিনি গণিতে পারদর্শী ছিলেন। আর ছিলেন বইপোকা। ১৯৪৬ সালে প্যারিসে যান স্কুলশিক্ষা শেষ করার জন্য। প্রথমদিকে সাহিত্যিক ও শিল্পী হওয়ার আকাঙ্ক্ষা থাকলেও বয়ঃসন্ধি পেরিয়ে তিনি সিনেমার নেশায় পড়েন।

গদারের প্রথম ফিচার সিনেমা ‘ব্রেথলেস (১৯৬০)’। এই সিনেমায় নতুন এক ভাষার জন্ম দেন তিনি। এরপর ‘ম্যাস্কুলিন ফেমিনিন’, ‘দ্য লিটল সোলজার’, ‘মেড ইন ইউএসএ’র মতো একের পর এক কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন তিনি। তার সিনেমা বাংলাদেশ, ভারতসহ বিশ্বের অনেক দেশের খ্যাতিমান পরিচালকদের অনুপ্রাণিত করেছে।
ক্যামেরাকে কলমের মতো ব্যবহার করেছেন গদার। আবিষ্কার করেছেন নিজস্ব নন্দনতত্ত্ব। ষাটের দশক থেকে সিনেমা নিয়ে তার নিরন্তর পরীক্ষা-নিরীক্ষা বহু পরিচালককে পথ দেখিয়েছে। চিরাচরিত পারিপাট্য, চিত্রায়ণের ব্যাকরণকে ধাক্কা দিয়েছিল গদারের হ্যান্ডহেল্ড ক্যামেরার কাজ। তার হাতেই জন্ম নিয়েছিল জাম্প কাট।

২০১০ সালে তাকে সম্মানসূচক পুরস্কারে ভূষিত করে একাডেমি। ২০১৪ সালে তার সিনেমা ‘গুডবাই’ কান উৎসবে জুরি পুরস্কার পায়। ২০১৮ সালে তার সিনেমা ‘ইমেজ বুক’ ‘স্পেশাল পাম দ’র পেয়েছে। এর আগে ২০০২ সালে সাইট অ্যান্ড সাউন্ড ম্যাগাজিনের এক জরিপে সমালোচকদের দেওয়া ভোটে সর্বকালের সেরা দশ পরিচালকের তালিকায় তৃতীয় স্থানে ছিল গদারের নাম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com