বৃহস্পতিবার, ১১:০৭ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

‘ক্রিমিয়া ছাড়ছে রুশ বাহিনী’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৪ বার পঠিত

ক্রিমিয়া ছাড়ছেন রুশ বাহিনী। ইউক্রেনের গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ইউক্রেনের ইংরেজি ভাষার সংবাদমাধ্যম কিয়েভ ইন্ডিপেনডেন্ট। আজ মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

২০১৪ সালে রুশ বাহিনী ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চলটি দখল করে নেয়।

ইউক্রেনের প্রধান গোয়েন্দা অধিদপ্তর এক টুইট বার্তায় বলেছে, রাশিয়ান দখলদাররা তাদের পরিবারসহ ক্রিমিয়া ছাড়তে শুরু করেছে। এটি রাশিয়ার প্রক্সি, গোয়েন্দা কর্মকর্তা এবং সামরিক কমান্ডাদের জরুরি অপসারণ চলছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার বাহিনীর এমন পরিস্থিতি হলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য এটি হবে আরেক বিশাল ধাক্কা।

গত বেশ কয়েকদিন থেকে ইউক্রেন বাহিনীর তীব্র পাল্টা আক্রমণে রুশ বাহিনীর পিছু হটার খবর আসছে। এছাড়া যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও ইউক্রনের বাহিনীর সাফল্যের খবর দাবি করা হয়েছে।

এমনকি রুশ বাহিনীর পিছু হটা নিয়ে বেজায় চটেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্র নামে পরিচিত চেচেন নেতা রমজান কাদিরভ। তিনি রুশ বাহিনীর কর্মক্ষমতা নিয়ে সমালোচনা করেন।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, রুশ বাহিনীর দখলে থাকা ৬ হাজার কিলোমিটার অঞ্চল পুনরুদ্ধার করেছে দেশটির সেনারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com