বুধবার, ১০:৪৫ অপরাহ্ন, ২৯ জুলাই ২০২৬, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

ভারতকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬০ বার পঠিত

সাফ নারী চ্যাম্পিয়নশিপের ম্যাচে ভারতকে উড়িয়ে দিয়ে গ্রুপ সেরা হয়ে ফাইনালে উঠল বাংলাদেশ। নেপালের কাঠমান্ডুতে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতকে ৩-০ গোলে হারায় লাল সবুজের দল।

সেই ২০১০ সালে কক্সবাজারে হওয়া প্রথম সাফ থেকে শুরু করে সিনিয়র পর্যায়ে গত ৫টি আসরে ভারতকে কখনো হারাতে পারেনি বাংলাদেশের মেয়েরা। মঙ্গলবার নেপালের কাঠমান্ডুতে এক যুগের সেই অপেক্ষার অবসান হলো।

এদিন কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ শেষে বাংলাদেশ ২-০ গোলে এগিয়ে যায়। খেলার ১২ মিনিটে সিরাত জাহান স্বপ্নার গোলে বাংলাদেশ ১-০ তে এগিয়ে যায়। দশ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন কৃষ্ণা রানী সরকার। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতি থেকে ফিরে ভারতকে ম্যাচে ফিরতে না দিয়ে উল্টো যেন জয়টা নিশ্চিত করতে চায় বাংলাদেশ। ম্যাচের ৫৩ মিনিটে দলের হয়ে তৃতীয় এবং নিজের দ্বিতীয় গোল করেন সিরাত জাহান স্বপ্না। এরপর আর কোনো গোল না হওয়ায় ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com