শুক্রবার, ০২:১৯ পূর্বাহ্ন, ৩১ জুলাই ২০২৬, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

তুর্কি জাহাজে গুলি ছুঁড়ল গ্রিক উপকূল রক্ষীরা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৭ বার পঠিত

তুরস্কের একটি কার্গো জাহাজের ওপর গ্রিসের উপকূল রক্ষীরা গুলি চালিয়েছে। শনিবার এজিয়ান সাগরের উপকূলে এই ঘটনা ঘটে।

কমোরোসের পতাকাবাহী রো রো জাহাজ ‘আনাতোলিয়ান’ গ্রিসের গুলিতে সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তুরস্ক দাবি করেছে, গ্রিসের উপকূল রক্ষীরা ক্ষুদ্র আগ্নেয়াস্ত্র দিয়ে জাহাজে গুলি বর্ষণ করে।

অন্যদিকে গ্রিসের উপকূল রক্ষীরা বলছে, তুর্কি জাহাজকে লক্ষ্য করে শুধুমাত্র সতর্কতামূলক ফাঁকা গুলি চালানো হয়। তবে এ বিষয়ে তুরস্কের গণমাধ্যম একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। আনাতোলিয়ান জাহাজের ক্রুরা ওই ভিডিও ধারণ করেন। এতে দেখা যায়, গ্রিসের উপকূল রক্ষীদের একটি বোট তুরস্কের রো রো কার্গো জাহাজের পাশ ঘেঁষে চলছে। ভিডিওতে আরো দেখা যায়, জাহাজের জানালায় বেশ কয়েকটি গুলি লেগে ছিদ্র হয়েছে

তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রিসের উপকুল রক্ষীরা কার্গো জাহাজের ওপর হয়রানিমূলক হামলা চালায়। এই খবর পেয়ে তুরস্কের উপকূল রক্ষীদের দুটি জাহাজ ঘটনাস্থলের দিকে যাত্রা করলে গ্রিসের জাহাজটি পালিয়ে যায়।

সূত্র : পার্স টুডে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com