শনিবার, ০২:৫৭ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

দ্রব্যমূল্যের উর্ধগতি ও দলীয় নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে ভান্ডারিয়া উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৯ বার পঠিত

দ্রব্যমূল্যের উর্ধগতি ও দলীয় নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করেছে ভান্ডারিয়া উপজেলা ও পৌর বিএনপি। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।
১১ সেপ্টেম্বর রবিবার দলীয় নেতাকর্মীরা পুলিশের বাঁধা উপেক্ষা করে খন্ড খন্ড মিছিল সহকারে দলীয় কার্যালয়ে এসে সমবেত হয়। পরে ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আহমেদ সোহেল মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, প্রধান অতিথি পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, পৌর বিএনপির সভাপতি মোঃ মনির হোসেন আকন, সাধারণ সম্পাদক মাসুদ রানা পলাশ, শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক, যুবদলের দেলোয়ার হোসেন বিপ্লব, কালাম মল্লিক, মেরাজুল হাওলাদার, মোঃ শামীম হাওলাদার, সাইফুল ইসলাম মুন্সী, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দলসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন।
এসময় সমাবেশের প্রধান অতিথি পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন বলেন, দীর্ঘ সারে ১৩ বছর শ্বৈরাচারী অবৈধ সরকারের অত্যাচার নির্যাতনে মানুষ অতিষ্ট। তারউপর দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধগতির কারণে মানুষ দিশেহারা। অবৈধ সরকারের অবৈধ কর্মকান্ডের প্রতিবাদ করতে গিয়ে ভোলা, ঢাকার নারায়ণগঞ্জসহ বিভিন্ন জায়গায় আমাদের দলীয় নেতাকর্মীদের পাখির মতো গুলি করে হত্যা করেছে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এ অবৈধ সরকারকে আর সময় দেয়া যায় না। আগামীর রাষ্ট্র নায় তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে দূরবার আন্দোলন গড়ে তুলতে হবে। ঘরে ঘরে অবৈধ সরকারের বিরুদ্ধে দূর্গ গড়ে তুলতে হবে। আপনারা তৈরি হয়ে যান আমরা পিরোজপুর জেলা থেকে দূর্বার আন্দোলন গড়ে তুলবো ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com