শনিবার, ০৯:০৭ পূর্বাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

নিউ ইয়র্ক থেকে শাকিবের নতুন সিনেমার ঘোষণা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ৩৮৪ বার পঠিত

বিনোদন ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে নতুন সিনেমায় ঘোষণা দিলেন শাকিব খান। সোমবার (১৫ নভেম্বর) নিউ ইয়র্কে অনুষ্ঠিত ১৬তম ‘ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’র মঞ্চে দাঁড়িয়ে শাকিব খান নতুন সিনেমার ঘোষণা দেন। তবে সিনেমাটির নাম জানান নি তিনি।

শাকিব খান জানান, তার নতুন এই সিনেমার পরিচালক হবেন হিমেল আশরাফ। যিনিও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শাকিব খান বলেন, আমাদের বাংলাদেশী সিনেমা দেশের এবং বিদেশের টেকনিশিয়ান, শিল্পীদের নিয়ে এখানে (যুক্তরাষ্ট্র) বড় একটি সিনেমা করার প্ল্যান করেছি। কোভিড না থাকলে এতোদিন শুটিং হয়ে এখানে রিলিজও হতে যেত। সবসময় চেয়েছি আমার সিনেমা, বাংলাদেশী সিনেমা বিশ্বের একেবারে শেষ প্রান্তে পর্যন্ত পৌঁছে যাক। সে লক্ষ্য নিয়ে কাজ করছি। সেদিন আর বেশী দূরে নয়।

২০১৭ সালে শাকিবকে নিয়ে এসকে ফিল্মসের ব্যানারে ‘প্রিয়তমা’ নামের একটি সিনেমা করতে চেয়েছিলেন পরিচালক হিমেল। সেই সিনেমার শুটিং হয়নি। পরিচালকের ব্যাখ্যা, ‘তখন শাকিব ভাইয়ের ব্যস্ত শিডিউলের কারণে শুটিং হয়নি। ২০১৮ সাল থেকে আমি নিউ ইয়র্কে স্থায়ীভাবে বসবাস করছি। ২০২০-২১ এই দুই বছর কোভিডের কারণে শুটিং প্ল্যান করেও পেছাতে হয়। এবার ২০২২ সালে সত্যি সত্যি শুটিং হবে।’

এই দুই সিনেমার বাইরে শাকিবকে নিয়ে ‘মায়া’ নামে আরও একটি সিনেমা করবেন বলে জানালেন হিমেল আশরাফ। তিনি বলেন, দেশের সবচেয়ে বড় তারকা শাকিব খান। আমার মতো নতুন, কম অভিজ্ঞতা সম্পন্ন একজন পরিচালকের উপর আস্থা রেখে নিজের প্রযোজনায় তিনটি সিনেমা করতে যাচ্ছেন শাকিব খান। এজন্য তার প্রতি কৃতজ্ঞতার শেষ নেই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com