বুধবার, ০৪:১১ পূর্বাহ্ন, ০২ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সুসংগঠিতভাবে দলকে এগিয়ে নেওয়ার আহ্বান গৌরনদীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জহির উদ্দিন স্বপনের ‘ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের’ প্রশ্নে ক্ষুব্ধ ট্রাম্প যা বললেন সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু রানা প্লাজা ধস: আবারও যুক্তিতর্কের প্রয়োজনে পেছাল রায়ের তারিখ একাদশে ভর্তির আবেদন শুরু কাল, ক্লাস ২৩ সেপ্টেম্বর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী কোন দেশের পর্যটক সবচেয়ে ভদ্র? টিপসে ও খরচে কারা এগিয়ে জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখাই বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিদেশি নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ

এই সরকার আর ক্ষমতায় টিকে থাকতে পারবে না : রিজভী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ২০১ বার পঠিত

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, যতই দৌড়ঝাপ করুক এই সরকার আর ক্ষমতায় টিকে থাকতে পারবে না। দেনদরবার করে আর লাভ হবে না।

শনিবার সকালে গাজীপুর জেলা বিএনপি’র নেতৃবৃন্দকে নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, এ সরকারের বিরুদ্ধে সারাদেশের মানুষ জেগে উঠেছে। যত নির্যাতন করুক, মিথ্যা মামলা দিক, হামলা করুক, জনগণকে দমিয়ে রাখতে পারবে না। অচিরেই সরকারকে বিদায় নিতে হবে।

রিজভী বলেন, প্রধানমন্ত্রী প্রতিবেশী দেশ সফরে গিয়েছিলেন কিভাবে ক্ষমতা টিকিয়ে রাখা যায় সেই বোঝাপড়া করতে, দেশের স্বার্থে নয়। তিনি সীমান্ত হত্যা বন্ধ করতে পারেননি, তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় করতে পারেননি। বরং দেশের স্বাধীনতা স্বার্বভৌমত্ব কতটুকু বিকিয়ে দিয়েছেন সে প্রশ্ন ওঠেছে।

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানি, সাধারণ সম্পাদক রাজিব আহসান, কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতা হুমায়ুন কবির খান, ডা. রফিকুল ইসলাম বাচ্চু, মজিবুর রহমান, শাহ রিয়াজুল হান্নান, শাহজাহান ফকির, তাহের মুসল্লী, অ্যাডভোকেট কাজী খান, আজিজুর রহমান পেরাসহ কয়েক শ’ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com