বৃহস্পতিবার, ১০:২৭ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

জি এম কাদেরের দেড় লাখের ফোন ১৮ হাজারে বিক্রি!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৭ বার পঠিত

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরের ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর থানা-পুলিশ।

আজ বৃহস্পতিবার বিকেলে বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আসলাম উদ্দিন বলেন, রাজধানীর বিমানবন্দর এলাকায় গাড়ির জানালা খুলে হাতে মোবাইল ফোন নিয়ে কাজ করছিলেন জি এম কাদের। এসময় হঠাৎ এক ছিনতাইকারী তার মোবাইল ফোনটি ছোঁ মেরে ছিনিয়ে নিয়ে যান।

আসলাম বলেন, জি এম কাদেরের মোবাইলফোন ছিনতাইয়ের ঘটনায় টানা সাতদিন রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। পরে রাজধানীর বসুন্ধরা সিটি শপিংমল থেকে মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ পুলিশ কর্মকর্তা বলেন, ছিনতাইয়ের পর জি এম কাদেরের আইফোন-১২ প্রো ম্যাক্স মডেলের মোবাইল ফোনটি মাত্র ১৮ হাজার টাকায় বিক্রি হয়। যার কাছে বিক্রি করা হয় তিনি পরে ২০ হাজারে বিক্রি করেন। এরপর তৃতীয় ব্যক্তি ২২ হাজার টাকায় মোবাইল ফোনটি বিক্রি করেন।

গত ৩১ আগস্ট রাতে রাজধানীর উত্তরার বাসায় ফেরার পথে জি এম কাদেরের মোবাইল ফোন ছিনতাই  হয়। জাপা চেয়ারম্যানের গাড়ি বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের সামনে যানজটে আটকে ছিল। তিনি গাড়ির জানালা খুলে হাতে মোবাইল ফোন নিয়ে কাজ করছিলেন। এ সময় এক ছিনতাইকারী তার ফোনটি ছোঁ মেরে ছিনিয়ে নিয়ে পালিয়ে যান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com