শনিবার, ১২:৪৮ পূর্বাহ্ন, ১৫ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ঋণের কিস্তি নিয়ে বিরোধ, প্রবাসীর স্ত্রীকে মারধর করে সন্তানসহ ঘরছাড়া করার অভিযোগ গৌরনদীতে নয় কর্মকর্তাকে বদলি, পদোন্নতি ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষ গৌরনদীতে,আহত ২ সরকার থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল ডারউইন টেস্ট : হাসানের ক্যারিয়ারসেরা বোলিংয়ে প্রথম দিনে বাংলাদেশের দাপট হোয়াইট হাউস ছাড়ছেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এস এম জুলফিকার’র ওপর সন্ত্রাসী হামলার ১০ দিন অতিবাহিত হলেও প্রধান আসামিকে গ্রেপ্তার না করায় গৌরনদী মডেল থানার প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন ও মানববন্ধন

পদ্মা সেতুতে বাইক চলার বিষয়ে যা বললেন মন্ত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২০০ বার পঠিত

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের সুযোগ দেওয়ার চিন্তা সরকারের আপাতত নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে অংশ নিয়ে এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন সেতুমন্ত্রী।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুতে মোটরসাইকেল চালুর বিষয়ে প্রথমে আমাদের কোনো নিষেধ ছিল না। কিন্তু সেখানে একটা সমস্যা হয়ে গেছে। যে সমস্যার জন্য পদ্মা সেতুই চলাচলের অনুপযোগী হয় যায়, এমনভাবে ছুটে সবাই। বাস্তবতা সবারই মেনে নেওয়া উচিত।

 

মন্ত্রী বলেন, ‘কিছুদিন পর কালনা সেতুর উদ্বোধন হলে তখন নতুন বাস্তবতা দেখা যাবে। তখন এ পথে আরও দ্রুতবেগে গাড়ি চলবে। একটি অংশ কালনার কাছে গিয়ে থেমে যায়, ওই অংশতে আরও দ্রুতবেগে আসা-যাওয়া করবে। তখন বাস্তবতাসহ সবকিছু মিলিয়ে পরে আমরা চিন্তা করব।’

গত ২৫ জুন উদ্বোধন হয় পদ্মা সেতুর। পরের দিন থেকে শুরু হয় যান চলাচল। তবে বিশৃঙ্খলা ও দুর্ঘটনার জন্য পরদিনই (২৬ জুন) পদ্মাসেতুতে মোটরসোইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করে সরকার। সে নির্দেশনা এখনও কার্যকর রয়েছে। অনেক বাইকার পিকআপ ভ্যানে করে মোটরসাইকেল পাড় করলেও তাতেও নিষেধাজ্ঞা জারি করা হয়।

এর মাঝে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানিয়েছিলেন, পদ্মা সেতুতে সিসিটিভি ক্যামেরা ও স্পিডগান বসানোর পর আবার মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com