বৃহস্পতিবার, ০১:৪১ পূর্বাহ্ন, ১১ জুন ২০২৬, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সম্প্রচারস্বত্ব: প্রশ্নের মুখে আওয়ামী লীগ আমল, আলোচনায় জহির উদ্দিন স্বপনের প্রশংসনীয় উদ্যোগ চীনে চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলন উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী

পূর্ণিমার ভক্তদের জন্য সুখবর

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৭ বার পঠিত

চলতি বছর মাঝামাঝিতে বিয়ের পিঁড়িতে বসেন জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। এরপর থেকেই অনেকটা আড়াল আছেন এই অভিনেত্রী। বিরতি নিয়েছেন কাজ থেকেও। অবশেষে পূর্ণিমার ভক্তদের জন্য আসছে সুখবর। আবারও কাজে ফিরছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এই নায়িকা।

নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন পূর্ণিমা। সিনেমার নাম ‘আহারে জীবন’। আজ বুধবার সিনেমার চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন তিনি-এমনটাই জানালেন নির্মাতা তাজু কামরুল।

তিনি জানান, ‘আহারে জীবন’ সিনেমাটি নির্মাণ করবেন খ্যাতিমান পরিচালক ছটকু আহমেদ। আর এতে পূর্ণিমার বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক ফেরদৌস। আরও থাকবেন ওমর সানী, মিশা সওদাগর, অরুণা বিশ্বাস, শাহনূরসহ অনেকে।

জানা গেছে, করোনাকালের সময়ের একটি গল্প ঘিরে নির্মিত হবে সিনেমাটি। আগামী ১৬ অক্টোবর রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে শুরু হবে এর শুটিং।

এদিকে, সর্বশেষ পূর্ণিমা অভিনয় করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামুলের ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ সিনেমায়। সিনেমা দুটি এখনও মুক্তির অপেক্ষা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com