সোমবার, ০৬:০৫ পূর্বাহ্ন, ০৫ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে মাদক, জুয়া ও চুরির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল; মাদক ব্যবসায়ীদের হুঁশিয়ারি যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর জামিন পেলেন না মেজর (অব.) আখতারুজ্জামান গণতন্ত্র কার্যকরে বিরোধী দলকেও পর্যাপ্ত পরিসর দেওয়া প্রয়োজন: রাষ্ট্রপতি একযোগে পুলিশের ২৪ কর্মকর্তা বদলি বাজারে নৈরাজ্যের মধ্যেই ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় আখতারুজ্জামান রিমান্ডে রাড্ডা ক্লিনিকে হামলা-ভাঙচুর, ছাত্রদল নেতা জিন্নাহ কারাগারে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৩তম জন্মদিন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ৪১৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ (১৩ নভেম্বর) বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী ঔপন্যাসিক, নির্মাতা, নাট্যকার হুমায়ূন আহমেদের ৭৩তম জন্মবার্ষিকী।১৯৪৮ সালের এইদিনে নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলায় নানা বাড়িতে তার জন্ম হয়।

হুমায়ূন আহমেদ তার কীর্তি রেখেছেন শিল্প-সাহিত্যের বেশিরভাগ শাখাতেই। একাধারে তিনি সাহিত্য দিয়ে মন্ত্রমুগ্ধ রেখেছেন বাংলার মানুষকে, অন্যদিকে নির্মাণ করেছেন অনন্য সব নাটক, চলচ্চিত্র ও গান। তার হাত ধরেই তারকার সম্মান পেয়েছেন এ দেশের অনেক শিল্পী।

মাত্র ৬৪ বছরের জীবনে সৃষ্টিশীলতার অপার মাধুরীতে হুমায়ূন আহমেদ মন্ত্রমুগ্ধ করে রেখেছেন বাংলা সাহিত্যের পাঠককে। মৃত্যুর পরও একইভাবে সম্মোহিত করে রেখেছেন তার জাদুকরি কথার নন্দনে। ১৯৭২ সালে প্রকাশিত প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’র মধ্য দিয়ে তিনি বাংলা কথাসাহিত্যের পালাবদল সূচিত করেন। সাধারণ মানুষের জীবনের গল্পগুলো অসাধারণ হয়ে ওঠে তার কলমে। একের পর এক উপন্যাসে তিনি নির্মাণ করেন বাংলাদেশের আধুনিক কথাসাহিত্যের নতুন জগৎ। যে জগৎ নিয়ে পেশা, বয়স নির্বিশেষে সমাজের সকল স্তরে পৌঁছে গেছেন দুই শতাধিক উপন্যাসের জনক হুমায়ূন আহমেদ। তিনি হয়ে উঠেছেন আনন্দ-বেদনার এক অকৃত্রিম কথাকার। ২০১২ সালের ১৯ জুলাই নিউইয়র্কে কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এই কথাশিল্পী।

বাংলাদেশের সৃজনশীল গ্রন্থ প্রকাশনা শিল্পকে বাণিজ্যিক সফলতা দিতে ও এগিয়ে নিতে হুমায়ূন আহমেদের অবদান অপরিসীম। একক সক্ষমতায় বইয়ের বাজার সৃষ্টিতে ভূমিকা রাখার পাশাপাশি প্রকাশনা শিল্পে তিনি সৃষ্টি করেন নতুন অর্থপ্রবাহের জোয়ার। হয়ে ওঠেন একুশে গ্রন্থমেলার অন্যতম প্রধান আকর্ষণ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com