বুধবার, ০৮:৩৩ অপরাহ্ন, ২৯ জুলাই ২০২৬, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

মালদ্বীপের জালে গোল উৎসব, সবার আগে সেমিতে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৮ বার পঠিত

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের জালে গোল উৎসব করে সবার আগে সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ।

আজ বুধবার শ্রীলঙ্কার রেসকোর্স স্টেডিয়ামে মালদ্বীপকে ৫-০ গোলে হারিয়েছে পল স্মলির শিষ্যরা।

‘এ’ গ্রুপে টানা দুই জয়ে বাংলাদেশ ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে।

১২ সেপ্টেম্বর ‘বি’ গ্রুপের রানার্স আপ দলের সাথে শেষ চারের লড়াইয়ে খেলবে বাংলাদেশ।

আজ সংঘবদ্ধ আক্রমণ থেকে নাজমুল হুদা ফয়সাল গোলের সূচনা করেন। ৩৭ মিনিটে বাম প্রান্ত থেকে ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে প্রবেশ করেন আগের ম্যাচের জোড়া গোলদাতা মোর্শেদ আলী, এরপর আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করে জালে বল পাঠান তিনি। বাংলাদেশ ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়।

বিরতির পর মিরাজুলের কল্যাণে বাংলাদেশ আরো তিনটি গোল পায়। তিনি করেন হ্যাটট্রিক। ৭৪-৭৭ মিনিটের মধ্যে তিনি দুটি গোল করেন। দুটি গোলেই বাম প্রান্ত থেকে বক্সে প্রবেশ করে ডিফেন্ডারদের পেছনে ফেলে গোলরক্ষককে পরাস্ত করেন। রেফারি সাত মিনিট ইনজুরি সময় দেন। ইনজুরি সময়ে মিরাজুল আরেকটি গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন।

ফলে টানা দ্বিতীয় ম্যাচে বিশাল জয় নিয়ে বাংলাদেশ চলে যায় সেমিফাইনালে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com