শনিবার, ০২:২৯ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

খুলনায় ধর্ষণ মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২২১ বার পঠিত

খুলনার খালিশপুরের এক কিশোরীকে দলবদ্ধভাবে ধর্ষণ করার মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড এবং ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। সাজাপ্রাপ্তদের তিনজন পলাতক রয়েছেন।

বুধবার (৭ সেপ্টেম্বর) খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আব্দুস ছালাম খান ঘোষিত রায়ে মামলার আসামি আলী আকবর ওরফে হৃদয়, মেহেদী হাসান ওরফে ইবু, সোহেল (পলতক), আব্দুল্লাহ (পলাতক) ও মো: মোহনকে (পলাতক) মুত্যুদণ্ড দেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১১ সালের ২৩ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভিকটিম কিশোরী ১ নম্বন ক্ষ্যামা বিহারী ক্যাম্পের একটি টিউবওয়েলে হাত মুখ ধুচ্ছিল। এ সময় একই ক্যাম্পের মোহন খাবার কিনে দেয়ার কথা বলে তাকে শিয়া মসজিদের কাছে নিয়ে যায়। সেখানে আগে থেকে অপেক্ষারত আলী আকবর তাকে অপহরণ করে মোটরসাইকেলে তুলে চরেরহাট বাবুল কাউন্সিলরের বেড়িবাঁধ কলা বাগানের ভেতরে নিয়ে যায়। সেখানে অন্য আসামিরা একত্রিত হয়ে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে।

মেয়েটি অসুস্থ হয়ে পড়লে সাড়ে ৯টায় আলী আকবর তাকে ক্ষ্যামা বিহারী কলোনীর আরাবিয়া মসজিদের সামনে রাস্তার ওপর ফেলে যায়। আলী আকবর ঘটনাটি কাউকে না জানানোর জন্য হুমকি দেয়।

তবে কিশোরী বাড়ি গেয়ে মায়ের কাছে ঘটনা বলে দেয়। কিশোরীর মা এ ব্যাপারে খালিশপুর থানায় মামলা দায়ের করেন।

একই বছরের ২০ জুন মামলার তদন্ত কর্মকর্তা এসআই কাজী রেজাউল করিম পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com