বৃহস্পতিবার, ১০:১৩ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

প্রতারণা বন্ধে ‘মিনিকেট চাল’ না খাওয়ার আহ্বান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৩ বার পঠিত

‘মিনিকেট’ চালকে প্রতারণা অভিহিত করে মানুষকে মোটা চাল খাওয়ার পরামর্শ দিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান। আজ  মঙ্গলবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে অধিদপ্তরের কার্যালয়ে সুপার শপ ব্যবসায়ী ও ভোক্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন সফিকুজ্জামান।

এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ‘মিনিকেট চালের প্রতারণা বন্ধ করতে হবে। আমাদের মোটা চাল খাওয়ার অভ্যাস করা উচিত। মোটা চালের ভাত খেতেও মজা এবং মোটা চালের ভাত খেলে মিনিকেট নামের চাল তৈরির সুযোগ থাকবে না।’

তিনি বলেন, ‘খাদ্য মন্ত্রণালয় ইতোমধ্যে ঘোষণা দিয়েছে মিনিকেট চাল প্রতারণা বন্ধ করতে হবে। মিনিকেট চাল প্রতারণা বন্ধে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর অভিযানে নামবে এবং মিনিকেট বলতে কোনো চাল বাজারে থাকবে না।’

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘বাইরে যে চাল ৬৮ টাকা বিভিন্ন সুপার শপ ৮২ টাকা কেজি বিক্রি করছে। এখানে ব্লেম গেম খেলা হচ্ছে। কেউ কোনো দায় নিতে চাচ্ছে না। ভোক্তারা সচেতন হচ্ছে বিধায় অভিযোগ বাড়ছে। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণা জানা যাচ্ছে।’

সুপার শপগুলো অতিরিক্ত দাম নিচ্ছে দাবি করে তিনি বলেন, সুপার শপগুলো স্বাধীন দেশে যে যার মতো দাম নিচ্ছে। এর লাগাম টেনে ধরতে হবে। ভোক্তার পকেট যাতে কাটা না হয় সেই ব্যবস্থা করা হচ্ছে।

মতবিনিময় অনুষ্ঠানে সুপার শপ আগোরা, স্বপ্ন, ইউনিমার্টের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় তারা চাল, মসুর ডাল, আটা, ময়দা, সুজি, লবণ এসব পণ্যের বিক্রয় মূল্যের তথ্য উপস্থাপন করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com