বৃহস্পতিবার, ১০:৩২ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

দ্বিতীয় বিয়ের আসরে হাজির প্রথম স্ত্রী, পালালেন বর

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৩ বার পঠিত

দ্বিতীয় বিয়ের আসরে পুলিশ নিয়ে হাজির হলেন প্রথম স্ত্রী। পরে বিয়ের আসরে কনেকে রেখে পালালেন বর। সম্প্রতি এমনটাই ঘটেছে ভারতের হায়দরাবাদের  মাদানাপেট এলাকায়।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, স্বামী সৈয়দ নাজির দ্বিতীয় বিয়ে করছেন এমন কথা জানতে পারেন তার প্রথম স্ত্রী সানা সামরিন। এ তথ্য জানতে পেরে তিনি পুলিশ নিয়েনা নাজিরের বিয়ের আসরে উপস্থিন হন। এ সময় সৈয়দ নাজির সানাকে দেখা মাত্র দৌড়ে পালান। তিনি প্রথম বিয়ের কথা লুকিয়ে দ্বিতীয় বিয়ে করতে গিয়েছিলেন।

সানা সামরিন পেশায় একজন চিকিৎসক। কর্মসূত্রে নাজির নিউজিল্যান্ডে থাকতেন। তখন সামাজিক যোগাযোগমাধ্যমে সানার সঙ্গে পরিচয় হয় নাজিরের। বন্ধুত্ব থেকে প্রেম। ২০১৯ সালে করোনা চলাকালীন সময়ে নাজির দেশে ফিরলে তারা বিয়ে করেন। এরপর সানার বাড়িতেই থাকতে শুরু করেন নাজির। তাদের দু্ই বছর বয়সী একটি সন্তানও আছে।

দেড় বছর আগে নাজির বেশ মোটা অঙ্কের টাকা দাবি করেন সানার কাছে। সানা টাকা দিতে অস্বীকার করায় বাড়ি ছেড়ে চলে যান নাজির। তারপর থেকে নাজিরের সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি সানা।বিভিন্ন সূত্রে নাজিরের দ্বিতীয় বিয়ের অনুষ্ঠানের কথা জানতে পেরে সানা পুলিশকে সঙ্গে নিয়ে সেখানে হাজির হন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com