বৃহস্পতিবার, ০৮:২০ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

সুকেশ অপরাধপ্রবণ জেনেও তার ঘনিষ্ঠ হন জ্যাকুলিন!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২১০ বার পঠিত

ভারতের বিতর্কিত ধনকুবের সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ঘনিষ্ঠতার মূল্য দিতে হচ্ছে জনপ্রিয় অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজকে।

ভারতের অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) খাতায় আগে থেকেই অভিযুক্ত হিসেবে নাম রয়েছে জ্যাকুলিনের। ২১৫ কোটি ডলার তছরুপের ঘটনায় শিগগিরই তাকে ফের জেরার মুখে পড়তে হবে।

গত শুক্রবার এই মামলায় নোরা ফাতেহিকেও জিজ্ঞাসাবাদ করেছে দিল্লি পুলিশ।

কারাবন্দি সুকেশ নিজের মুখে জানিয়েছিলেন জ্যাকুলিন ও নোরার সঙ্গে তার সম্পর্কের কথা।

জ্যাকুলিনের প্রেমে পাগলপ্রায় এই ধনকুবের তার অবৈধ টাকা খরচ করেছেন প্রেমিকার মন জোগাতে। দিয়েছেন দামি উপহার।

ইডির তদন্তে উঠে এসেছে শ্রীলংকায় জ্যাকুলিনের জন্য কোটি টাকার বাড়ি কিনেছিলেন সুকেশ। শুধু তাই নয়, মুম্বাইয়ের জুহুতেও জ্যাকুলিনের জন্য একটি বিলাসবহুল ফ্ল্যাট বুক করেছিলেন সুকেশ। দামি দামি ব্যাগ থেকে চাটার্ড প্লেনের খরচ—সব জোগাতেন সুকেশ।

ইকোনমিক উইংসের স্পেশ্যাল সিপি (ক্রাইম) জানান, ‘কিছু মানুষজন ওর হয়ে কাজ করত। সেসব মিডিলম্যানদের মাধ্যমে অভিনেত্রীদের সঙ্গে আলাপ করতেন সুকেশ, তারপর বন্ধুত্ব গড়ে তোলবার চেষ্টা চালাতেন। এরপর তাদের দামি উপহার দিতেন। কিছু মানুষজন সবটা জেনে বুঝে, শুধুমাত্র টাকার লোভে সঙ্গ ছাড়েনি।

ইডির রিপোর্টে জানা গেছে সুকেশ চন্দ্রশেখর নিজের সহকারী পিঙ্কি ইরানিকে দায়িত্ব দিয়েছিলেন জ্যাকুলিনের সঙ্গে আলাপের জন্য। এরপর নায়িকার সঙ্গে ঘনিষ্ঠ হন এবং তাকে দামি উপহার দিয়ে কাছে টানেন। সুকেশ যে বিবাহিত এবং সুকেশ যে অপরাপপ্রবণ সেটি জেনেও জ্যাকুলিন তার সঙ্গে সম্পর্ক গড়েছেন। ইডি সূত্রের খবর, শুধু জ্যাকুলিন নয়, তার পরিবারের সদস্যদেরও দামি উপহার দিয়েছেন সুকেশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com