বুধবার, ০৯:১৮ পূর্বাহ্ন, ১১ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন ঢাবির দুই স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ২ টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন বুকার পুরস্কার পেলেন ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন আপিল না করায় শেখ হাসিনা দেশে ফিরলেই মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর ডার্ক কমেডিতে প্রথমবার তাসনিয়া ফারিণ পরকীয়া : এক দিনেই ৯২ হাজার কোটি টাকা হারালেন এনভিডিয়া প্রধান শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, জানি না: নুর ২৪ ঘণ্টায় নাশকতার চেষ্টাকালে হাতেনাতে গ্রেপ্তার ৩৩ প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় নিহত ১২

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার পঠিত

ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে শীতলা মাতা মন্দিরের কাছে জড়ো হওয়া ভক্তদের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে একটি বেপরোয়া ট্রাক তুলে দেওয়ার মর্মান্তিক ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৩০ জন।

শনিবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

গোয়ালিয়রের সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) ধর্মবীর সিং জানান, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ছিনোর দিক থেকে আসা ধানবোঝাই একটি ভারী ট্রাক নির্ধারিত ঢাল বেয়ে নেমে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ট্রাকটি পুলিশের ব্যারিকেড ও চেকপোস্ট ভেঙে রাস্তায় থাকা ভক্তদের পিষে দিয়ে শীতলা মাতা মন্দিরের মূল গেট ও প্রাচীর ভেঙে ঢুকে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নবরাত্রি উপলক্ষে ওই এলাকায় ভক্তদের ভিড় ছিল।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই অনেকে হতাহত হন। খবর পেয়ে পুলিশ ও প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অ্যাম্বুলেন্সের মাধ্যমে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

গোয়ালিয়র কালেক্টর রুচিকা চৌহান জানান, দুর্ঘটনায় আহত ৩৯ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে, যার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ১২ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত ৫ থেকে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক এবং বাকিরা সামান্য আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

এ ছাড়া ডিউটিরত দুই পুলিশ সদস্যও এই দুর্ঘটনায় আহত হয়েছেন। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com