বৃহস্পতিবার, ০৪:১০ পূর্বাহ্ন, ১৫ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান  ফাইভ স্টোন ইম্প্যাক্টের উদ্যোগে গৌরনদীতে দুইদিনব্যাপী   পুরোহিতদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক

দুই বছরে ট্রাইব্যুনালে ৭০ মামলা, আসামি ৪৮৮

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৬ বার পঠিত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের দুই বছর পূর্ণ হচ্ছে আজ ১৪ অক্টোবর। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করতে ২০২৪ সালের এই দিনে ট্রাইব্যুনাল পুনর্গঠন করে অন্তর্বর্তী সরকার। এরপর গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ড, গুম ও খুনসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে একের পর এক মামলা হয়। বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ট্রাইব্যুনাল-২-এ বিচারাধীন ৭০টি মামলায় আসামি হিসেবে রয়েছেন ৪৮৮ জন।

ইতিমধ্যে সাতটি মামলার রায় ঘোষণা করেছেন দুই ট্রাইব্যুনাল। এসব মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ সরকারের তৎকালীন গুরুত্বপূর্ণ মন্ত্রী ও দলটির শীর্ষস্থানীয় নেতারা দণ্ডিত হয়েছেন। সাত মামলায় মোট ৬৮ জনের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে সাজা ঘোষণা করা হয়েছে। তাঁদের মধ্যে ২৩ জনকে মৃত্যুদণ্ড, ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৩৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একজনকে ক্ষমা করা হয়েছে।

প্রসিকিউশন সূত্র জানায়, ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর গত দুই বছরে বিচারপ্রক্রিয়া দ্রুত এগিয়েছে। বর্তমানে চিফ প্রসিকিউটরসহ ২০ জন প্রসিকিউটর বিচারকাজ পরিচালনার সঙ্গে যুক্ত রয়েছেন। দুই ট্রাইব্যুনালেই একাধিক মামলায় সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক চলছে। কয়েকটি মামলার বিচার শেষ পর্যায়ে রয়েছে। এ ছাড়া আরও একটি মামলার রায় ঘোষণার অপেক্ষায় রয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বিচারাধীন মামলার সংখ্যা ৪৩টি। এর মধ্যে ১২টি বিডি মামলা এবং ৩১টি বিবিধ মামলা। অন্যদিকে, ট্রাইব্যুনাল-২-এ বিচারাধীন রয়েছে ২৭টি মামলা। এর মধ্যে ১৪টি বিডি মামলা ও ১৩টি বিবিধ মামলা।

ট্রাইব্যুনাল-১-এর ১২টি বিডি মামলায় আসামি ১২০ জন। তাদের মধ্যে গ্রেপ্তার হয়েছেন ৩২ জন। বাকি ৮৮ জন পলাতক রয়েছেন। একই ট্রাইব্যুনালের ৩১টি বিবিধ মামলায় আসামি হিসেবে রয়েছেন ১৩৩ জন। তাদের মধ্যে ৭৩ জন গ্রেপ্তার হয়েছেন, পলাতক রয়েছেন ৫৯ জন। এ তালিকায় থাকা একজনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে, ট্রাইব্যুনাল-২-এর ১৪টি বিডি মামলায় আসামি ২০৮ জন। তাদের মধ্যে ১৫৬ জন পলাতক রয়েছেন। বাকি আসামিরা গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। এ ট্রাইব্যুনালের ১৩টি বিবিধ মামলায় আসামি ২৭ জন। তাদের মধ্যে ২৬ জন গ্রেপ্তার হয়েছেন। পলাতক রয়েছেন একজন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২৩ জনের মধ্যে গ্রেপ্তার মাত্র চারজন

এ পর্যন্ত দুই ট্রাইব্যুনালে সাতটি বিডি মামলার রায় ঘোষণা করা হয়েছে। এসব মামলায় দণ্ডিত ৬৮ জনের মধ্যে ২৩ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে মাত্র চারজন গ্রেপ্তার হয়েছেন। ফলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অধিকাংশ আসামিই এখনো গ্রেপ্তারের বাইরে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com