রবিবার, ০৮:৪৭ অপরাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী কোয়েল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ১০০ বার পঠিত

অভিনেত্রী কোয়েল মল্লিক বিজেপিতে যোগ দিয়েছেন। সোমবার (৫ অক্টোবর) সকালে বিজেপিতে যোগ দেওয়ার পর রাজ্যসভার উপনির্বাচনের মনোনয়নপত্র জমা দিতে পশ্চিমবঙ্গ বিধানসভায় যান তিনি। এর এক দিন আগে রাজ্যসভার উপনির্বাচনে তাকে প্রার্থী ঘোষণা করে বিজেপি।

রবিবার বিজেপির পক্ষ থেকে জানানো হয়, পশ্চিমবঙ্গের রাজ্যসভা আসনের উপনির্বাচনে দলের প্রার্থী হচ্ছেন কোয়েল মল্লিক। আগামী ১৬ অক্টোবর এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে তৃণমূল কংগ্রেসের মনোনয়নে রাজ্যসভার সদস্য হয়েছিলেন কোয়েল। চলতি বছরের ফেব্রুয়ারিতে রাজ্যসভার প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করে তৃণমূল। মার্চে নির্বাচিত হওয়ার পর ৬ এপ্রিল রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নেন তিনি। তবে কোনো অধিবেশনে অংশ নেওয়ার আগেই ১৬ জুলাই সাংসদ পদ থেকে পদত্যাগ করেন।

কোয়েলের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে তার পদত্যাগের পর থেকেই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়। পদত্যাগের দিনই দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এরপর থেকেই তার বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে জল্পনা বাড়ে।

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশচিক বরাইককেও রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী করেছিল বিজেপি। এবার কোয়েল মল্লিকের ক্ষেত্রেও একই ধারাবাহিকতা দেখা গেল।

অর্থাৎ, যে রাজ্যসভা আসনটি থেকে কোয়েল পদত্যাগ করেছিলেন, সেই আসনের উপনির্বাচনেই এবার বিজেপির হয়ে লড়বেন তিনি। সোমবার বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার পর বিধানসভায় গিয়ে মনোনয়নপত্র জমা দেন এই অভিনেত্রী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com